৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি দক্ষিণ আগ্রাপাড়া সমাজের নুতন কমিটি পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

লোহাগড়ায় আলামুন্সির মোড়ে মাছের আড়ৎতে নীরব চাঁদাবাজি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল >>> নড়াইলের লোহাগড়া পৌরসভার ঐতিহ্যবাহী লোহাগড়া মাছের আড়তে (আলামুন্সির মোড়) চলছে নীরব চাঁদাবাজি। লোহাগড়া বাজার মাছের আড়ৎ সুত্রে  জানাগেছে এবছর পৌরসভার হাট-বাজার ইজারা দেওয়ার সময় লোহাগড়া বাজারে মাছ বাজার ইজারা নেয় একটি পক্ষ। কিন্ত লোহাগড়ার মাছের আড়ৎটি ২ বছর পুর্বে  লোহাগড়া বাজারে অবস্থিত ছিলো। কিন্ত ফ্যাসিষ্ট সরকারের আমলে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলামুন্সি মধুমতি আর্মি ক্যাম্পের উত্তর পাশে আলামুন্সি মোড় নামক স্থানে নিজ জায়গায় ওই মাছের আড়ৎ চালু করে আর্থিক সুবিধা লাভ করেন। ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মাছের আড়ৎ ওখানেই পরিচালিত হতে থাকে। পরবর্তীতে এবছর পৌরসভায় হাট-বাজার ইজারা টেন্ডার হলে মাছের বাজার  টেন্ডারের পাই সাবেক কমিশনার মিলু শরীফের চাচাতো ভাই। কথা হলো আলামুন্সির মোড়ে যে মাছের আড়ৎ টি সেই আড়ৎ টি সম্পূর্ণ টেন্ডারের বাইরে। প্রতিদিন এই আড়ৎতে দেশের বিভিন্ন এলাকা থেকে মাছ চাষিরা শত,শত মন মাছ এনে বিক্রি করছে। প্রতিনিয়ত এই আড়ৎতে লাখ,লাখ টাকার মাছ ক্রয়-বিক্রয়  হয়। এই আড়ৎ টি সরকারের ইজারা আওতায় নহে। কিন্ত লোহাগড়া পৌরসভার সাবেক কমিশনার মোঃ মিলু শরীফ  ইজারা বাবদ আড়ৎদারের নিকট থেকে বিভিন্ন সময়ে ১৮ লাখ  টাকা গ্রহণ করেছে বলে স্থানীয় আড়ৎদাররা জানিয়েছেন। এঘটনায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের আলামুন্সির মোড়ে মাছের  আড়ৎদার সুভল বিশ্বাস, সন্জয় বিশ্বাস, ফারুক হোসেন,কৃষ্ণ বিশ্বাস সহ অনেকের সাথে সাংবাদিকদের কথা হলে তারা বলেন বলেন সাবেক কমিশনার মিলু শরীফ (বর্তমানে পৌর বিএনপির সভাপতি) মাছের আড়ৎ ইজারা বাবদ তিনি বিভিন্ন সময়ে আমাদের নিকট থেকে ১৮ লাখ সামথিং টাকা নিয়েছেন। এই টাকা আড়ৎদার সঞ্জয়, কৃষ্ণ, বিকাশ তার বাড়িতে দিয়ে আসছেন। তারা আরো বলেন আলামুন্সির মোড়ে অবস্থিত মাছের আড়ৎ ইজারার বাইরে। তারপর ও আমাদের এই টাকা দিতে হয়েছে। টাকা না দিলে বিভিন্ন ধরনে হুমকি দিয়ে আসছিলো। আমরা নিরুপায় হয়ে টাকা দিয়েছি তবে কমিশনার মিলু শরীফ আমাদের কোন লিখিত কাগজ দেন নাই। আমরা সংখ্যা লঘু আওয়ামী লীগ যা করছে এখন বিএনপি ও তাই করছে, “কৈ যাবো আমারা ” হিন্দু হয়ে জন্ম নেওয়া আমাদের পাপ হয়েছে।আমাদের মালিকে টাকা দিতে হয় আবার আমাদের নিকট থেকে ইজরা বাবদ  এতো টাকা নিলো তাহলে আমরা কি ভাবে ব্যাবসা করবো। আমাদের এখানে যারা আড়ৎদারী করি তার ৯০ ভাগ সংখ্যালঘু হিন্দু পরিবার।আমাদের উপর যেন নির্যাতনের খড়গ নেমে এসেছে। আমরা এর সুষ্ঠ সমাধান চাই। এঘটনায় লোহাগড়া পৌরসভার সাবেক কমিশনার মিলু শরীফের সাথে কথা হলে তিনি বলেন। আমার চাচাতো ভাই রাবু শরীফ মাছ ও মাংস বাজার ইজারা পেয়ে ছিলো। তিনি মারা যাওয়ার পর বিষয়টি আমি দেখছি। আপনারা আড়ৎতের বিকাশ,সন্জয়,ও সাবেক কমিশনার শাহাদাত সিকদার বিষয় টি জানেন।তাদের কাছে শুনলে বিস্তারিত জানতে পারবেন।পৌরসভা প্রশাসক মিঠুন মৈত্রের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নাই।তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে ফোন নং টি বন্ধ পাওয়া যায়।লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ সাংবাদিকদের বলেন বাজারের বাইরে ওখানে খাজনা নিতে পারবে না। ওই আড়ৎতের জন্য আলাদা টেন্ডার দিতে হবে। যদি কেউ টাকা নিয়ে থাকে তা বৈধ না। বিষয়টি আমি ক্ষতিয়ে দেখছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নিবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 

You cannot copy content of this page