৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

লালমনিরহাটে জেলায় প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে নেসকো অফিস ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সুমন মিয়া জেলা প্রতিনিধি, লালমনিরহাট >>> 
লালমনিরহাটে প্রি-প্রেইড মিটার বাতিল/ বন্ধের দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিমিটেড লালমনিরহাট বিক্রয় ও বিতরণ বিভাগ নির্বাহী প্রকৌশলীর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেন গ্রাহকেরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় লালমনিরহাটের নেসকো লিমিটেডের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সামনে লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের বিদ্যুৎ গ্রাহকেরা এ বিক্ষোভ সমাবেশ করেন।এ সময় জনস্বার্থ উপেক্ষা করে হয়রানিমূলক প্রি-পেইড মিটার বাতিল/ বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন লালমনিরহাটের সাধারণ বিদ্যুৎ গ্রাহকেরা।এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে লালমনিরহাটের নেসকো লিমিটেডের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তরের প্রধান ফটক বন্ধ রাখে কর্তৃপক্ষ। প্রি-পেইড মিটার স্থাপন করা হলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ পরিশোধসহ নানা হয়রানির শিকার হতে হবে বলে জানান বিদ্যুৎ গ্রাহকেরা।ঘটনাস্থলে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নূরনবী গিয়ে গ্রাহকদের বিক্ষোভ থামানোর চেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।লালমনিরহাট নেসকোর নির্বাহী প্রকৌশলী মাহামুদুর রহমান প্রি-পেইড মিটার স্থাপন সমস্যা সমাধানের জন্য জরুরী ভিত্তিতে কাজ করা হবে বলে জানান। বিক্ষোভ সমাবেশ লালমনিরহাট নেসকো কর্মকর্তা বরাবরে প্রি-পেইড মিটার বাতিল/ বন্ধের দাবিতে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন ফুলগাছ এলাকার সর্বস্তরের জনগণ সাক্ষরিত একটি লিখিত আবেদন জমা দেন সমাবেশে অংশগ্রহণকারী বিদ্যুৎ গ্রাহকেরা।লিখিত আবেদনে উল্লেখ করা হয় যে, আমরা আপনার জেলাধীন সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার ভুক্তভোগী গ্রাহকগণ প্রি-পেইড মিটার ব্যবহারে চরম ভোগান্তির শিকার হচ্ছি। এই মিটার ব্যবহারে নিম্নোক্ত সমস্যাগুলো প্রতিনিয়ত দেখা দিচ্ছে। ১. রিচার্জ করার পরেও পর্যাপ্ত ইউনিট পাওয়া যায় না। ২. অতিরিক্ত সার্ভিস চার্জ ও ভ্যাট কাটা হয়। ৩. ইন্টারনেট সংযোগ বা সার্ভারের সমস্যায় মিটার অকেজো হয়ে যায়। ৪. বয়স্ক এবং শিক্ষিত নন এমন ব্যক্তিদের জন্য ব্যবহার জটিল। ৫. বিদ্যুৎ চলে গেলে পুনরায় চালু করতে বিশেষ পদ্ধতির প্রয়োজন হয়, যা অনেকের পক্ষে কষ্টকর। ৬. পোষ্য মিটারে কোনো ধরনের গড় বিল হিসাব থাকে না, অথচ বিল অস্বাভাবিকভাবে বেশি আসে। এই সব কারণে আমরা পুনরায় পোস্টপেইড (পুরাতন) মিটারে ফেরার সুযোগ চাচ্ছি। অতএব, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ করছি, মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে আমাদের এলাকায় প্রি-পেইড মিটার ব্যবস্থা বাতিল করে পুনরায় পোস্টপেইড মিটার স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
অনুলিপি সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে প্রেরিত হইল- জেলা প্রশাসক, লালমনিরহাট। পুলিশ সুপার, লালমনিরহাট। উপজেলা নির্বাহী অফিসার, লালমনিরহাট সদর।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page