১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সির ৪৬ তম চার্টার এ্যানিভার্সারি উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ >>> বর্নাঢ্য, রঙ্গিন ও দৃষ্ঠিনন্দন আয়োজনে উদযাপিত হয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সির ৪৬ তম চার্টার অ্যানিভার্সারি’২০২৩।১২ অক্টোবর নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ ভবনে অনুষ্টিত এ্যানিভার্সারিতে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট লায়ন শামীম আকবর চৌধুরীর। প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন ডাঃ জাকিরুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন হতে তেলোয়াত সংগঠনের আনুগত্যের শপথ পাঠ, প্রয়াতদের স্মরণে দোয়া ও জাতীয় সংগীত পরিবেশন এবং কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা।এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এম জে এফ, কেবিনের সেক্রেটারি লায়ন আবু বক্কর ছিদ্দিক এমজেএফ ও ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম এমজেএফ।অনুষ্ঠানে প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে বক্তব্য রাখেন সিএলএফ চেয়ারম্যান লায়ন মো: নাসির উদ্দিন এমজেএফ, পিডিজি ফোরামের চেয়ারম্যান লায়ন এম এ মালেক এম জে এফ, লায়ন নাজমুল হক এমজেএফ, লায়ন আলহাজ্ব রফিক আহমেদ এমজেএফ, লায়ন মোঃ কবির উদ্দিন ভুঁইয়া এমজেএফ, লায়ন নুরুল ইসলাম এমজেএফ, সিরাজুল হক আনসারি এমজেএফ, লায়ন শাহ আলাম বাবুল পিএমজেএফ, লায়ন মঞ্জুর আলম পিএমজেএফ, লায়ন কামরুন মালেক এমজেএফ, লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য এমজেএফ, লায়ন আল সাদাত দোভাষ এমজেএফ। এছাড়া বক্তব্য রাখেন গ্যাট এরিয়া টিম লিডার লায়ন আশরাফুল আলম আরজু এমজেএফ, গভর্নর এ্যাডভাইজার লায়ন হুমায়ুন কবির, আরসিএইচকিউ লায়ন হারুন ইউসুফ পিএমজেএফ, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আব্দুল মান্নান এমজেএফ, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন মাহমুদ হাসান, সদ্য প্রাক্তন সভাপতি লায়ন সাব্বির আহমেদসহ প্রমুখ।কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সেক্রেটারি লায়ন মোঃ কায়সার চৌধুরী শপথ বাক্য পাঠ করেন লায়ন শাফায়েত হোসেন হাসান চৌধুরী।৪৬ বছর আগেই এই দিনে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের অন্যতম পুরনো ঐতিহ্যবাহী সেবাধর্মী এই লাইন্স ক্লাব। বিগত ৪৬ বছরের প্রেসিডেন্সি লাইন্স ক্লাবের বাৎসরিক সেবা কর্ম ও বিভিন্ন স্থায়ী প্রকল্পের মাধ্যমে আত্ম মানবতার সেবায় নিবেদিত থাকার পাশাপাশি জেলা ও আন্তর্জাতিক পর্যায়ে লায়ন্স এর নেতৃত্ব উপহার দিয়েছে। এ পর্যন্ত এই ক্লাব হতে ছয় জন জেলা গভর্নর একজন কাউন্সিল চেয়ারপারসন এবং একজন আন্তর্জাতিক পরিচালক দেশে ও বিদেশে লায়ন্স অঙ্গনের নেতৃত্বে দিয়েছেন। প্রেসিডেন্সি লায়ন্স ক্লাবের রয়েছে বিস্তৃত সোনালী অতীত কর্মমুখর বর্তমান । পরবর্তী প্রজন্মের হাত ধরেই এই ক্লাব মানব সেবার জগতে অধিকতর ভূমিকা রাখবে এবং নিশ্চিত ভাবে রচনা করবে সোনালী ভবিষ্যৎ এমন প্রত্যাশা আগত অতিথিদের ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page