১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

লন্ডনে জেরেমি কারবিনের উদ্বোধনে যুক্তরাজ্যে প্রথমবার ‘টমি মিয়া’স ঢালিউড নাইট’

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

‎ইসমাঈল হোসাইন,উত্তরা,ঢাকা >>> বাংলাদেশি সংস্কৃতি, চলচ্চিত্র ও অতিথিপরায়ণতার ঐতিহ্যকে বিশ্বমঞ্চে নতুনভাবে উপস্থাপনের লক্ষ্যে যুক্তরাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘টমি মিয়া’স ঢালিউড নাইট’। ঐতিহাসিক এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুক্তরাজ্যের সংসদ সদস্য ও বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের বন্ধু জেরেমি কারবিন এমপি।‎দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজনের সূচনা হয় সকালে লন্ডনের কুইন্স গেটে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে। বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলাম আয়োজিত বিশেষ স্বাগত অনুষ্ঠানে ‘টমি মিয়া’স হসপিটালিটি অ্যাওয়ার্ডস ২০২৫’-এর বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে “কালিনারি কুইন”, “মহিলা ক্ষমতায়ন পুরস্কার”, “বর্ষসেরা আন্তর্জাতিক শেফ”সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীদের বাংলাদেশের ভোজ্য সংস্কৃতি ও অতিথিসেবার ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত করা হয়।দিনব্যাপী নানা আয়োজনের পর সন্ধ্যায় পূর্ব লন্ডনের জনপ্রিয় বাংলা স্ট্রিট ফুড রেস্টুরেন্ট ‘চটপটি লাউঞ্জ’-এ জমকালো আয়োজনে পর্দা ওঠে বহুল প্রতীক্ষিত ‘ঢালিউড নাইট’-এর। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্বখ্যাত শেফ ও রন্ধনশিল্পী টমি মিয়া, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রন্ধন ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছেন।অনুষ্ঠানে যুক্তরাজ্যজুড়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিশিষ্ট অতিথি, শিল্পী, সাংস্কৃতিক সংগঠক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, “এই আয়োজন যুক্তরাজ্যে বসবাসরত তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও চলচ্চিত্রকে নতুনভাবে তুলে ধরবে। একই সঙ্গে এটি বাংলাদেশের হসপিটালিটি ও চলচ্চিত্র শিল্পের আন্তর্জাতিক সংযোগ আরও জোরদার করবে।”
বাংলাদেশি সংস্কৃতির উজ্জ্বল রঙে সেজে উঠা ‘টমি মিয়া’স ঢালিউড নাইট’ নিঃসন্দেহে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক সাংস্কৃতিক মুহূর্ত হয়ে থাকবে বলে মত দেন প্রবাসীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page