১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শিবপুরে মহান মে দিবস পালিত পটুয়াখালীতে মে দিবস ও স্বাস্থ্য দিবস পালন: আলোচনায় শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরি কক্সবাজারে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা কিশোর গ্রেফতার। বাঁশখালী ইকোপার্কের আতংক ছিনতাইকারী জসিম গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত অবশেষে পটিয়ায় নির্মিত হচ্ছে মিনি স্টেডিয়াম। চট্টগ্রামে কোস্ট গার্ডের হাতে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ইপিজেডে কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক শত্রুর হার্ট অ্যাটাক হওয়ার মতো অস্ত্র সামনে আনতে যাচ্ছে ইরান
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

রোয়াংছড়ি শীলাওয়াইংসা মহাথ ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ভক্তদের ঢল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বান্দরবান জেলা প্রতিনিধি >>> বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ২নং তারাছা ইউনিয়নে  ফাক্ষ্যংগ্রী পাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ বর্ষীয়ান বৌদ্ধ ধর্মগুরু প্রয়াত ভদন্ত শীলা ওয়াইং সা মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের ভক্তদের  উপস্থিতি চোখে পড়ার মতো। দুইদিন ব্যাপী উদযাপনের পর অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।গত শুক্রবার (১৪ মার্চ) বিকালে রোয়াংছড়ি উপজেলার ফাক্ষ্যংগ্রী পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা ও অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির আয়োজনে বৌদ্ধ বিহার প্রাঙ্গণে মারমা সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার তরুণ-তরুণীদের ঐতিহ্যবাহী সইং নৃত্য মাধ্যমে শুরু করা হয়।শনিবার (১৫ মার্চ ২৫)এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ও রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পঞঞানন্দ মহাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি ঞানা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের মহাসচিব ভদন্ত তেজপ্রিয় মহাথের, অর্থ সম্পাদক ভদন্ত ইন্দাচারা মহাথের, জামছড়ি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত কুশলা মহাথের, বান্দরবান মহ রাজগুরু বৌদ্ধ বিহারে অধ্যক্ষ সুওয়াইনা লঙ্কারা মহাথেরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ অনুত্তর পূণ্যক্ষেত্র ভিক্ষু সংঘরা উপস্থিত ছিলেন।এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের বান্দরবান ট্রাস্টি মংহ্লাচিং। অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির সভাপতি ও কারবারী (পাড়া প্রধান) পুলুমং মার্মা মংক্যসিং সহ ফাক্ষ্যংগ্রী পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকারা।মারমা সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার থেকে অংশগ্রহণকারী সইং নৃত্য ১০ থেকে ১৫টি তরুণ-তরুণীদের দলের নৃত্য তালে তালে আতশবাজি ফুটানো মাধ্যমে শনিবার বিকালে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন করেন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page