৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রোটারিয়ান খসরুর সহযোগিতায় মানবতার সেবায় কাজ করছে এক ঝাঁক তরুণ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্টাফ রিপোর্টার 

জৈন্তাপুরের কৃতি সন্তান, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ও জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরুর সার্বিক সহোযোগিতায় আর্তমানবতার সেবায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এক ঝাঁক তরুণ।তরুণরাই পারে সমাজের পরিবর্তন আনতে ” এই স্লোগানকে সামনে রেখে ২০২০ সালে ১ নং নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত পশ্চিম গৌরিশঙ্কর এলাকায় স্হানীয়রা গড়ে তুলে পশ্চিম গৌরিশঙ্কর একতা যুব স্পোর্টিং ক্লাব।ক্লাব প্রতিষ্ঠার বছরই বিশ্বব্যাপি হানা দেয় বৈশ্বিক মহামারি করোনা। সে সময় কর্মহীন দুস্হ মানুষের নিকট খাদ্য সহায়তা পৌঁছে দিতে অভিষক সময়ে মানবতার কাজ শুরু করে ক্লাবের তরুণ সদস্যরা। এরপর ২০২২ সালের প্রলয়ঙ্কারী বন্যার সময় সপ্তাহব্যাপী বানভাসি মানুষের পাশে থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ক্লাবের সদস্যরা। এছাড়াও পশ্চিম গৌরিশঙ্কর এলাকার পিতৃহীন দরিদ্র মেয়ের বিয়েতে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছে তারা।২২শে সেপ্টেম্বর শুক্রবার ক্লাবের নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ শেষে ক্লাবের অগ্রগতির বিষয় কথা বলেন সভাপতি জুয়েল আহমেদ বাবু ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহিন আহমেদ।জুয়েল আহমেদ বাবু বলেন গত তিন বছর আগে এলাকার উদ্যামি যুবকদের নিয়ে ভাড়া করা একটি বাড়ীতে ক্লাবের কার্যক্রম শুরু করি। আজ সকলের সহোযোগিতায় নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এই কয়েক বছরে সবচেয়ে সহযোগিতা যার মাধ্যমে এসেছে তিনি হলেন রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু। যেকোন সময়ে সংকটে মানুষের পাশের দাঁড়ানোর ক্ষেত্রে আমরা ক্লাবের সদস্যরা খসরু ভাইয়ের সহযোগিতা পাই। মুলত প্রবাসী খসরু ভাইয়ের সার্বিক সহোযোগিতায় এবং ক্লাবের তরুণ সকল সদস্যদের উদ্যাম পরিশ্রমে আমরা এতদূর এগিয়ে আসতে পেরেছি।এসময় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সাইফুল ইসলাম, আজাদ মিয়া,নুরুল ইসলাম লেচু সহ এলাকার গন্যমান্যব্যাক্তিবর্গ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, সহ সভাপতি লিটন আহমেদ, যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ, কোষাধ্যক্ষ আলী হোসেন,প্রচার সম্পাদক জুবেল আহমদ, দপ্তর সম্পাদক আল আমিন,ধর্ম বিষয়ক সম্পাদক সুহেল আহমদ ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান সহ অন্যান্যরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page