২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নায়করাজ রাজ্জাকের প্রয়াণের ৯ বছর: এক কিংবদন্তির ফিরে দেখা জীবন নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী: চলচ্চিত্রাঙ্গনে কেন নেই বিশেষ কোনো আয়োজন? মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন চিকিৎসা শেষে আটলান্টিক মহাসাগরে ফিরল ১২২ কেজির বিপন্ন লগারহেড কচ্ছপ টিমি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায়
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

রেকর্ডভাঙা গরমের বছর হতে যাচ্ছে ২০২৬

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী >>> ২০২৬ সাল বিশ্ব ইতিহাসের অন্যতম উষ্ণ বছরগুলোর একটি হতে যাচ্ছে। এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কানাডার পূর্বাভাস অনুযায়ী, বছরটি বিশ্ব ইতিহাসের চারটি উষ্ণতম বছরের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার প্রায় নিশ্চিত সম্ভাবনা রয়েছে।কানাডার জলবায়ুবিষয়ক ওয়েবসাইট ক্লাইমেটডাটা.সিএ–তে প্রকাশিত এক বিশ্লেষণে বিজ্ঞানীরা জানিয়েছেন, শিল্পবিপ্লব-পূর্ব সময়ের (১৮৫০-১৯০০) তুলনায় ২০২৬ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা ১ দশমিক ৩৫ থেকে ১ দশমিক ৫৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এ সময় প্রায় ১২ শতাংশ সম্ভাবনা রয়েছে যে তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করবে।বিজ্ঞানীদের মতে, কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে সৃষ্ট কার্বন নিঃসরণই বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। তবে সাম্প্রতিক বছরগুলোর অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির পেছনে ২০২৩ ও ২০২৪ সালের শক্তিশালী এল নিনো আবহাওয়া ঘটনাও বড় ভূমিকা রেখেছে।প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা এবং সম্ভব হলে ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও কোনো একটি বছরে এই সীমা অতিক্রম করাকে সরাসরি চুক্তি ভঙ্গ হিসেবে গণ্য করা হয় না, তবুও বিজ্ঞানীরা একে অত্যন্ত উদ্বেগজনক প্রবণতা বলে মন্তব্য করেছেন।বিশেষজ্ঞদের সতর্কবার্তায় বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকলে তাপপ্রবাহ, খরা, দাবানল, অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি আরও বাড়বে। এর নেতিবাচক প্রভাব পড়বে কৃষি উৎপাদন ও বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থার ওপর।এনভায়রনমেন্ট কানাডার পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে। এটি হবে টানা ১৩তম বছর। একই ধরনের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা বার্কলে আর্থ।বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্যমতে, ২০২৫ সাল ছিল ইতিহাসের তৃতীয় উষ্ণতম বছর। ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সীমা ২০৩০ সালের আগেই অতিক্রম হতে পারে।বিশেষজ্ঞরা জানান, যেসব চরম আবহাওয়ার ঘটনা ২০৫০ বা ২০৬০ সালের জন্য পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেগুলো এখনই ঘটছে। ২০২৫ সালে ক্যারিবীয় অঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড়, ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ এবং যুক্তরাষ্ট্রে দাবানলে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে।গবেষণায় দেখা গেছে, ইউরোপে তাপপ্রবাহজনিত মৃত্যুর বড় একটি অংশ জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের সরাসরি ফল। একইভাবে পাকিস্তান, কেনিয়া ও সোমালিয়ায় বন্যা ও খরার কারণে লাখো মানুষ মানবিক সংকটে পড়েছে।২০২৫ সালে জলবায়ুজনিত দুর্যোগে বিশ্বজুড়ে প্রায় ৭ কোটি ৮০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন শুধু জরুরি সহায়তা নয়, দীর্ঘমেয়াদে মানুষের সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা বাড়ানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তথ্যসূত্র : ইন্ডিপেনডেন্ট

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page