২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আমলাতন্ত্রের ফাঁদে সাংবাদিকতা: আত্মঘাতী কোন্দল ও পেশাগত মর্যাদার সংকট ! পটিয়া দুগ্ধ খামারিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্টানে এমপি এনাম। পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ মাস্টার্স প্রোগ্রাম উদ্বোধন চট্টগ্রাম বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার পণ্য নষ্টের অভিযোগে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রিহ্যাব এর উদ্যোগে ও চসিকের সহযোগীতায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এডিস মশা ধ্বংস করব ডেঙ্গুমুক্ত নগর গড়ব” এই স্লোগান নিয়ে রিহ্যাব এর উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগীতায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান কার্যক্রম শুরু করা হয়েছে। আজ ১৬ আগস্ট ২০২৩ থেকে দেব পাহাড়, কলেজ রোড, চট্টগ্রামে সিপিডিএল গার্ডেনিয়া প্রকল্পে ডেঙ্গু প্রতিরোধ অভিযান কার্যক্রম এর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম।এই প্রেক্ষাপটে জনস্বার্থে রিহ্যাবের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগরীতে রিহ্যাব সদস্যদের সকল নির্মাণাধীন প্রকল্পে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু করেছে। বর্ষা মৌসুমে রিহ্যাব সদস্যদের নির্মাণাধীন প্রকল্পসমূহে নিয়মিত ফগার মেশিন দিয়ে এডিস মশা নিধন অভিযান চলমান থাকবে।অনুষ্ঠানে চসিক মেয়র বলেন, চট্টগ্রাম নগরীকে ডেঙ্গুমুক্ত করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে সচেতন হতে হবে। প্রত্যেকের নিজ নিজ বাড়ি-ঘর পরিচ্ছন্ন রাখতে হবে, যেন এডিস মশা ডিম পেড়ে বংশ বৃদ্ধি করতে না পারে। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে রিহ্যাবের গৃহীত সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং রিহ্যাবের ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহোগীতার আশা প্রদান করেন।এসময় মেয়র আরো বলেন, জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা ডিম পেড়ে বংশ বিস্তার করে। এডিস মশার বংশ বিস্তার এবং এডিস মশাবাহিত রোগ “ডেঙ্গু” প্রতিরোধে আপনার প্রকল্প এবং বাড়ির ছাদ, ফুলের টব, গাড়ির পরিত্যাক্ত টায়ার, ডাবের খোসা, কোমল পানীয়’র ক্যানসহ যে সকল জায়গায় পানি জমে থাকে সে সকল জয়গা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।সংক্ষিপ্ত বক্তব্যে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুর বলেন, বর্তমানে দেশের সর্বত্র বিশেষ করে শহরাঞ্চলে “ডেঙ্গুজ্বর” এর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ^ স্বাস্থ্য সংস্থাও বিশ^ব্যাপী “ডেঙ্গুজ্বর” প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এজন্য চট্টগ্রাম নগরীকে ডেঙ্গুমুক্ত করার জন্য রিহ্যাবের পক্ষ থেকে রিহ্যাব সদস্যদের নির্মাণাধীন প্রকল্পসমূহে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু করা হয়েছে। নগরবাসী এবং উপস্থিত সাংাবাদিক ভাইদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অবশ্যই ডেঙ্গু প্রতিরোধে সফল হব।এসময় রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) আলহাজ¦ ইঞ্জি. দিদারুল হক চৌধুরী, পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (২) জনাব মাহবুব সোবহান জালাল তানভীর, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য জনাব নাজিম উদ্দীন, জনাব মোরশেদুল হাসান, জনাব এএসএম আবদুল গাফফার মিয়াজী, জনাব মিজানুর রহমান, সিপিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিছন্ন কর্মকর্তা জনাব আবুল হাসেম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page