২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

রামু পানেরছরায় বালি উত্তোলনে বাধা দেওয়ায় বনখেকোর হামলায় বিট কর্মকর্তাসহ আহত ৩ ।।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।।কক্সবাজারের রামুর পানেরছড়া এলাকায় পাহাড় কেটে বালি উত্তোলনে বাধা দেওয়ায় বালু খেকো সিন্ডিকেটের হামলায় পানেরছড়া বিট কর্মকর্তাসহ ৩ জন বনকর্মী আহত হয়েছেন। সোমবার (২৯ জানুয়ারি) বিকালে রামু উপজেলার দক্ষিণ মিঠাছডি ইউনিয়নের পানেরছড়া বাজারের পশ্চিমে ক্যাম্পপাড়া এলাকার ২০১৩-১৪ আর্থিক সনের সৃজিত বাগানের পার্শ্ববর্তী কাঁচা রাস্তার উপর এই ঘটনাটি ঘটে। 

জানা গেছে, রামু উপজেলার দক্ষিণ মিঠাছডি ইউনিয়নের পানেরছড়ার সংরক্ষিত বাগানে পাহাড় কেটে বালু উত্তোলন করছিল  আবু তাহের, আলী হোসেন, সালামত উল্লাহ, নুরুল কবির ও নুরু আলম নামের কয়েকজন ব্যক্তি। এসময় বন বিভাগের টহলকারী টিম তাদের বাধা দিলে তারা ধারালো বার্মিজ কোদাল, দা, বেলচা, ঝুড়ি ও লাঠিসোটা নিয়ে বন কর্মীদের ওপর হামলা চালায়। এতে পানেরছড়া বিট কর্মকর্তা জলিলুর রহমানসহ তিনজন বনকর্মী আহত হয়েছেন৷ এসময় বালু খেকোরা বিট কর্মকর্তার মোটরসাইকেলটি ভাংচুর করে  ছরার পানিতে ফেলে দেয়।

হামলার শিকার আহত বিট কর্মকর্তা জলিলুর রহমান জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর হইতে গাছ চোর, পাহাড় থেকে মাটি বালি পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন। ইতিমধ্যে অবৈধ পাহাড় কাটা ও ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মামলা দায়ের করায় পাহাড় খেকো ও বালুখেকো সিন্ডিকেন্ডের সদস্যরা মরিয়া হয়ে উঠেছে। তারা সংঘবদ্ধভাবে বিট কর্মকর্তাকে হত্যা করার পাঁয়তারা করছে। এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার (২৯ জানুয়ারি) বিকালে পানেরছরা এলাকার ছালামত উল্লাহর বালু উত্তোলনের পয়েন্টে গেলে বালুখেকো সিন্ডিকেন্ডের সদস্যরা অতর্কিত বিট কর্মকর্তা জলিলুর রহমান ও বন কর্মিদের উপর হামলা চালায়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত বিষয়টি নিশ্চিত করে  জানান, পাহাড় কেটে বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় বন খেকো আবু তাহের, আলী হোসেন, সালামত উল্লাহ, নুরুল কবির ও নুরু আলম সহ আরও কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি বিট অফিসার জলিলুর রহমানসহ তিন বন কর্মীকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও লাঠিসোটা দিয়ে গুরুতর আহত করে৷ তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ভাংচুর করে  পানিতে ফেলে নষ্ট করে দেয় দুর্বৃত্তরা। 
এব্যাপারে পানেরছড়া বিট কর্মকর্তা জলিলুর রহমান বাদী হয়ে রামু থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page