৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

রামুতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল নুরুল হকের দুতলা বসতবাড়ি। ক্ষয়-ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক, নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজারের রামুর দক্ষিণ চাকমারকুলে রাতের আধারে দুর্বৃত্তের লাগিয়ে দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল ওই এলাকার নুরুল হকের বাড়ি। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, সুপারি ও ধানসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা ।ঘটনাটি ঘটেছে বুধবার ২৬ নভেম্বর গভীর রাতে রামু দক্ষিণ চাকমারকুল ইউনিয়নের ২ নং ওয়াড়ের মোয়াজ্জিনের দ্বিপ এলাকায়। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে। ঘটনার বিবরণ ও ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজন জানান, কক্সবাজার জেলার রামুর উপজেলার চাকমারকুল ইউনিয়নের ২ নং ওয়াড়ের দক্ষিণ চাকমারকুল মোয়াজ্জিনের দ্বিপ এলাকার মৃত আবদুল বারির ছেলে নুরুল হকের সাথে একই এলাকার আবদুছ সালামের ছেলেদের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে বুধবার ২৬ নভেম্বর রাত ২ টা ৩০ মিনিটের সময় পূর্ব শত্রুতার জের ধরে আবদুছ সালামের ছেলে ছৈয়দ হোসেন, মো: হোসেন,আবুল হোসেন,আমির হোসেন ও নুর হোসেনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত গভীর রাতে আবদুল বারির ছেলে নুরুল হকের বসত বাড়িতে প্রবেশ করে বাড়ির সামনের দরজায় তলাবদ্ধ করে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়ে সটকে পড়ে । পরবর্তীতে বাড়ির লোকজন উপরে চালের টিন ভেঙ্গে কোন রকম বেরিয়ে এসে জীবন রক্ষা করেন। এদিকে আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিক রামু ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনেন। ততক্ষণে দুই তলা বাড়ি টি মালামাল সহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে নগদ ৭ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ অলংকার, প্রায় দেড় লাখ টাকার সুপারী,ধান, জায়গাজমির মূল্যবান দলিলপত্র ও জাতীয় পরিচয় পত্রসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক গৃহবধূ রোমানা আফাজ। এদিকে আগুন লাগার সংবাদ পেয়ে রাতে রামু থানার একদল পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন। আগুনে সবকিছু পুড়ে নিঃস্ব হাওয়ায় খোলা আকাশের নিচে মানবতার জীবন যাপন করছেন নুরুল হকের পরিবারের সদস্যরা। উল্লেখ, গত ২৬ নভেম্বর রাত আনুমানিক ৩ ঘটিকার সময় ও উক্ত দুর্বৃত্তরা নুরুল হকের গরু রাখার গোয়াল ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে প্রায় সাড়ে তিন লাখ মূল্যের ২ টি গাভী গরু ও ২ টি দামরা গুরু নিয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্ত বাড়ির লেকজন। এই ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক উক্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজন।।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page