২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগে ৭ জনকে পুলিশে সোপর্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাজশাহী ব্যুরো:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি ও জালিয়াতির অভিযোগে কর্তৃপক্ষ ৭ জনকে পুলিশে সোপর্দ করেছে।মঙ্গলবার সন্ধায় রাবির জনসংযোগ প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পান্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।আটককৃত মো. এনামুল হক, মো. তানভীর আহমেদের (রোল ৫৮৩৯৭) হয়ে; মো. বিদ্যুৎ হাসান, মো. মাইনুল ইসলামের (রোল ৫৬৯৭৯) হয়ে; মো. সোহানুর রহমান, মো. তাহমিদ বিন সাদমানের (রোল ৮২৪৪০) হয়ে; মো. হোসাইন, মো. জাহিদ আল হাসান সিয়ামের (রোল ২১৬০২) হয়ে ও মো. স্বপন হোসাইন, তানভীর আহমেদের (রোল ২৪০৯৬) হয়ে পরীক্ষা দিচ্ছিল।এছাড়া আটককৃত মো. আব্দুর রাকিব (রোল ৪০৯৪৩) প্রকৃত পরীক্ষার্থী হলেও তার রেজিস্ট্রেশনে অন্যের ছবি পাওয়া যায়। আটককৃত অপর পরীক্ষার্থীর বিষয়ে রাবি আইসিটি সেন্টার থেকে প্রাপ্ত তথ্য আইন-শৃংখলা রক্ষাকারী কর্তৃপক্ষ যাচাই-বাছাই করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page