১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

রাণীশংকৈলে ওপেন হাউস ডে পালিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি>>>

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশের সেবা মাঠ পর্যায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বিকাল ৪.৩০ টার সময় রাণীশংকৈল আওয়ামীলীগ পার্টি অফিস সংলগ্ন রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার- ক্রাইম এন্ড অফস মো:আসাদুজ্জামান।তিনি বলেন, পুলিশেই জনতা, জনতাই পুলিশ। সামজিক অবক্ষয় সহ বিশৃঙ্খলা রোধে জনগনকে সম্পৃক্ততা করে পুলিশ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। তবে যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনো আপস নেই।অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের মতে, অনলাইনে জুয়া খেলা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমুলক পোষ্ট বন্ধে সাইবারক্রাইম কাজ করে যাচ্ছে। সামাজিক অবক্ষয় রোধে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাল্যবিবাহ ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ বন্ধ হয়ে যাবে। এলাকার কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এমন সন্দেহ হলে এবং মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য থাকলে তা জানানোর জন্য আহবান জানান তিনি।সিনিয়র সহকারি পুলিশ সুপার সার্কেল মন্জুরুল আলম বলেন, আপনারা যে কোন সমস্যা নিয়ে নির্দ্বিধায় থানার ওসির কাছে আসবেন। যদি ওসি ব্যবস্থা না নেয়, তাহলে আমাকে (এএসপিকে) জানাবেন।আমি বিষয়গুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।সম্প্রতি মটরসাইকেল চুরি ঘটনা বেড়ে যাওয়ার ঘটনা প্রসঙ্গে সহকারি পুলিশ সুপার বলেন, পুলিশের আভিযানিক দল ইতিমধ্যে সঙ্গবদ্ধ চোর চক্রটির সদস্যের ধরতে মাঠে কাজ করছে।উপজেলার গুরুত্বপুর্ন স্থান গুলোতে সিসি ক্যামেরা না থাকায় চোর সনাক্তে কিছুটা সমস্যা হচ্ছে।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।এতে আরও বক্তব্য দেন, রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার , রাণীশংকৈল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক, কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক শাহানশাহ ইকবাল প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page