২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

রাজশাহী-৬ আসনে টানা চারবার নৌকা প্রতীকে বিজয়ী শাহরিয়ার আলম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -৬ (বাঘা-চারঘাট) আসনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী আলহাজ্ব মো শাহরিয়ার আলম। এবার নিয়ে পর পর চার বার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। বাঘা উপজেলা সহকারি রির্টানিং অফিসার ও নির্বাহী অফিসারের কার্যালয় থেকে রাত প্রায় সাড়ে ৯ টায় বেসরকারী ভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। উক্ত নির্বাচনে ২৭ হাজার ৩ শত ২১ ভোটের ব্যবধানে জয় লাভ করেন আওয়ামী লীগের মনোনিত নৌকার মাঝি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম । তাঁর মোট প্রাপ্ত ভোট এক লক্ষ এক হাজার ৫শত ৯৯। অপর দিকে তার নিকটতম প্রার্থী রাহেনুল হক, কাঁচি প্রতীকে ভোট পেয়েছেন ৭৪ হাজার ২শ ৭৮ ভোট।দুই উপজেলার সহকারি রির্টানিং অফিসার সূত্রে জানা যায়, মোট ১১৮টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের চুড়ান্ত ফলাফলে এই আসনে প্রায় ৫২ শতাংশ ভোট পড়েছে ।এর মধ্যে বাঘা উপজেলার ৬১ টি কেন্দ্রে নৌকার প্রতীক পেয়েছেন ৫১ হাজার ৩ শত ৩০ ভোট। অপর দিকে কাঁচি প্রতীক পেয়েছেন ৩২ হাজার ৯শত ৮৭ ভোট। অন্যদিকে চারঘাট উপজেলায় ৫৭ কেন্দ্রে নৌকার প্রতীক পেয়েছেন ৫০ হাজার ২শত ৬৯ এবং কাঁচি প্রতীক পেয়েছেন ৪১ হাজার ২শত ৯১ ভোট ।সহকারী রির্টানিং অফিসার ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো তরিকুল ইসলাম বেসরকারিভাবে শাহরিয়ার আলমকে বিজয়ী ঘোষণা করেন। ভোটারদের উপস্থিতি কম থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।’রাজশাহী ৬ আসনটিতে তিনটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত। ১১৮ টি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ করা হয়। এ আসনে মোট ভোটার তিন লাখ ৪০ হাজার ৬২০ জন ভোটারের মধ্যে এক লাখ ৭০ হাজার ৫৭০ জন পুরুষ ও এক লাখ ৭০ হাজার ৪৯ জন মহিলা ভোটার রয়েছে।সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকাল ৪ টায়। শীতের কারণে সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। বাঘা চারঘাটে সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।নির্বাচনে জয়লাভের পর পরই বাঘা-চারঘাটের বিভিন্ন স্থানে বিজয় মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।বিভিন্ন এলাকার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।শাহরিয়ার আলম বিজয়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এ বিজয় গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার বিজয়। এ বিজয় জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা আর আকাঙ্ক্ষার প্রতিফলন।’ রাজশাহী-৬ আসনের সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, ‘এ বিজয় আমার বিজয় নয়, বাঘা-চারঘাটবাসীর বিজয়। আমার প্রতি বাঘা-চারঘাটবাসী যে ভালোবাসা দিয়েছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তার প্রতিদান দিয়ে যাব। দলের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকব। আমার জন্য দোয়া করবেন’।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

You cannot copy content of this page