১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয় হওয়ার আগে সুরকার আইয়ুব বাচ্চুর যেসব কালজয়ী সৃষ্টি খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

রাজশাহী-৪ (বাগমারা) আসনে নৌকার অফিসে হামলা, আহত-২০

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহী-৪ (বাগমারা) আসনে নৌকা প্রার্থীর প্রচারণা অফিসে হামলার ঘটনায় দু পক্ষের অন্তত ২০ জন কর্মী সমর্থক আহত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী (কাঁচি প্রতীক) ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে তাঁর কর্মী সমর্থকরা এই হামলা চালায়।৩১ ডিসেম্বর (রোববার) বিকাল ৫ টায় মাদারিগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীগঞ্জ বাজারে নৌকার প্রচারণা অফিসে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক ও তার সমর্থকরা হামলা করে। এসময় দুই পক্ষের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের ইঞ্জিনিয়ার এনামুল হক নির্দেশনা দিচ্ছেন হামলায়।গনীপুর ইউনিয়ন নৌকার প্রচারণা কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক বাবু জানান, তারা মাদারিগঞ্জ বাজারের প্রচারণা অফিসে বসে ছিলেন। এসময় স্বতন্ত্র প্রার্থী এনামুল হক তার সমর্থকদের নিয়ে মাদারিগঞ্জ বাজারে প্রচারণা চালাচ্ছিলেন। হঠাৎ করেই এনামুল হক ও তার সমর্থকরা প্রচারণা অফিসে হামলা করেন। এসময় তারা লাটিসোটা, রড, হকি ইট পার্টকেল ছোঁড়েন। প্রতিপক্ষকে দমন করতে তাঁরা প্রতিরোধ তৈরি করেন তাঁরা। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আমাদের নির্বাচনী অফিসসহ ১৫ জন আহত হয়েছে।রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page