১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যানের অপেশাদার কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী>>> রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলমের বিরুদ্ধে অপেশাদার কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে।তার এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি ভাষাসৈনিকপুত্র সাইদুর রহমান। গতকাল সোমবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ প্রতিবাদ জানান। তিনি এ কমিটির সদস্য।এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি।এসময় তিনি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে বলেন,সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন না বর্তমান শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর অলীউল আলম।তিনি অফিস সহায়কের মাধ্যমে কথা বলেন। এতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।ঈদের আগে সাংবাদিকরা তার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।এ সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।পরে শিক্ষা বোর্ডের উচ্চপদস্থ এক কর্মকর্তা এসে পরিস্থিতি সামাল দেন।সাংবাদিক সাইদুর রহমান বলেন,উনি ফাইল তার ড্রয়ারে রেখে দিচ্ছেন।কোনো তদন্ত রিপোর্ট তার পছন্দসই না হলে তিনি পুনরায় মনোঃপুত রিপোর্ট তৈরি করছেন।শিক্ষা বোর্ডের ১৯৬১ সালের অর্ডিন্যান্স অনুযায়ী তিনি এমনটা করতে পারেন না।এভাবে তিনি কর্মকাণ্ড চালাতে থাকলে শিক্ষা বোর্ডের কার্যক্রম হুমকিতে পড়বে।এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।প্রফেসর অলীউল আলম পূর্বে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এইচএসটিটিআই) ডেপুটি ডাইরেক্টর থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল বলেও রাজশাহী প্রেসক্লাব সভাপতি এদিনের সভায় উল্লেখ করেন।বিষয়গুলো আমলে নিয়ে এসব পরিহারের ব্যাপারে জানানো হবে বলে জানান জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি জেলা প্রশাসক শামীম আহমেদ।অন্য এক প্রসঙ্গে রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর ছিল আরএমপি।সম্প্রতি আরএমপির বোয়ালিয়া থানাসহ বিভিন্ন থানায় মেডিকেল রিপোর্ট ছাড়াই ৩২৬ ধারায় মিথ্যা মামলা হচ্ছে।আবার ৩২৬ ধারার আসামীরাও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেএ।সব শক্ত হাতে দমন করতে আরএমপি কমিশনারকে কঠোর হওয়ার অনুরোধ জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page