১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকা হতে ছিনতাই, চাঁদাবাজ সহ সংঘবদ্ধ অপরাধ চক্রের মূলহোতা জয় এবং কথিত ‘ইমন গ্যাং’ চাঁদাবাজ গ্রুপের নেতা ইমনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর (রাজশাহী) প্রতিনিধি >>> র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় ইং ১৩ এপ্রিল ২০২৫ তারিখ রাত্রী-১৯.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বড়কুঠি নামক এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই, চাঁদাবাজ সহ সংঘবদ্ধ অপরাধ চক্রের মূলহোতা ১। মোঃ আবির হোসেন @ জয় (২৬), পিতা-মৃত শফিউল @ শরিফুল ইসলাম, ২। মোঃ ইমন শাহারিয়া (২২), পিতা-মোঃ মাজদার আলী, উভয় সাং-তেরখাদিয়া, থানা-রাজপাড়া, রাজশাহী মহানগরকে গ্রেফতার করে ।ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ নান্টু মোল্লা (২৭), মোঃ সোহাগ (২২) ও মোঃ সুজন (৩০) পেশায় অটোরিক্সা চালক। তারা প্রায় ৫-৬ বছর যাবত উক্ত পেশায় নিয়োজিত আছে। উক্ত ভিকটিমগন দের গ্রামের বাড়ী নওগাঁ জেলায়। তারা নগরীর তেরখাদিয়া নামক এলাকায় অবস্থিত গ্যারেজে আশ্রয় নিয়ে প্রায় ৫-৬ মাস যাবত কাজ করে আসছে। উক্ত এলাকায় বিভিন্ন সময়ে উক্ত আসামী দ্বয় সহ একটি গ্রুপ নিয়মিত চাঁদা আদায় করে আসছে। ভিকটিমগনের বাড়ী দূরবর্তী জেলায় হওয়ায় উক্ত আসামীগন তাদের নিকট বিভিন্ন সময়ে চাঁদা দাবী করে।ইং-১৩-০৪-২০২৫ তারিখ উক্ত আসামীদ্বয় সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী উক্ত ভিকটিমদের অটোরিক্সা গতিরোধ করে নগদ-৫,০০০/-টাকা চাঁদা দাবী করে এবং মাসিক ১০,০০০/-টাকা ও দৈনিক ১০০/- হারে চাঁদা দেওয়ার জন্য হুমকি প্রদান করে। চাঁদা দিতে অস্বীকৃতি-অপারগতা জানালে উক্ত আসামীদ্বয় ও অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী এলোপাতাড়ি চড়-থাপ্পড় দিতে থাকে এবং দেশীয় অস্ত্র দিয়ে প্রাণ নাশের ভয়-ভীতি দেখায়।পরবর্তীতে র‌্যাবের একটি আভিযানিক দল অদ্য তারিখে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বড়কুঠি ‘ল’ কলেজের সামনে অভিযান পরিচালনা করে ছিনতাই, চাদাবাজি সহ সংঘবদ্ধ অপরাধ চক্রের মূল হোতা জয় ও মহানগরীর তেরখাদিয়া এলাকা কথিত ‘ইমন গ্যাং’ চাদাবাজ দলের নেতা ইমন‘কে হাতেনাতে গ্রেফতার করে।উক্ত গ্রেফতারকৃত চাঁদাবাজ সদস্যের উভয়ের নামেই একাধিক মাদক ও ছিনতাই ও চাঁদাবাজির মামলা রয়েছে। তারা সকলেই রাজশাহী মহানগরীর স্থানীয় অপরাধ চক্রের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। তারা বিভিন্ন সময়ে অনেক ভুক্তভোগী মূলত রিক্সা, অটোরিক্সা ও ভ্যান চালকের নিকট দীর্ঘদিন ধরে চাঁদা দাবী ও চাঁদা আদায় করে আসছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে র‌্যাব-৫ এর এই আভিযানিক কার্যক্রম চলমান থাকবে।উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় চাঁদাবাজি আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page