৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বায়েজিদে ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার সাতকানিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মশালা অনুষ্ঠিত। বিয়ের প্রলোভনে সম্পদ আত্মসাৎ, প্রাণনাশের ঝুঁকিতে মৌসুমি জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টমস হাউস চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন খাগড়াছড়ি পানছড়িতে ৫ মে’র শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় প্রীতিলতার ১১৬তম জন্ম দিনে সংসদ এনাম। কাটিরহাট বাজারে জলাবদ্ধতা নিরসনে অভিযান, মোবাইল কোর্টে জরিমানা ২০ হাজার টাকা পটিয়া স্কুলের তালা ভেঙে ১৭টি সিপিইউ ভাংচুর ও ২টি মনিটর চুরি।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

রাজশাহী মহানগরীর এমপিও ভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> রাজশাহী মহানগরীর এমপিও ভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরাম এর সভাপতি মোঃ সাইফুল হক ও সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম এবং মোঃ গাজিউর রহমান সরদার সহ-সভাপতি।গত ০৯/০৮/২০২৫ ইং সকাল ১১টা থেকে  বিকেল ০৪ টা পর্যন্ত রাজশাহীর লোকনাথ হাইস্কুলে এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান দের নিয়ে প্রধান ফোরামের কমিটি গঠন হয়। উক্ত কমিটি গঠনে ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন। উক্ত দিনে ৩৬ জন প্রধানের পারস্পরিক আলোচনা সাপেক্ষে সকলের সম্মতিতে সাধারণ সম্পাদক পদে ভোট হয় এতে নির্বাচিত হয় সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম ও বাকি পদগুলোতে কোন প্রতিদ্বন্দ্বি না থাকাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।উক্ত কমিটির উপদেষ্টা মন্ডলীগণ হলেন: আবু সাঈদ মোঃ জহুরুল ইসলাম-ডাঁশমারী উচ্চ বিদ্যালয়, রাজেন্দ্রনাথ সরকার- ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমি, মোঃ তারিকুল ইসলাম-রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল, মোঃ একরামুল হক-রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়।এ ছাড়াও রাজশাহী মহানগরীর এমপিও ভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের পূর্ণাঙ্গ কমিটিতে যারা আছেন সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল হক-অগ্রণী স্কুল এন্ড কলেজ, সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম-রানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ গাজিউর রহমান সরদার-মির্জাপুর স্কুল এন্ড কলেজ, সহ-সভাপতি মোঃ তাজিরুল ইসলাম-বালাজান নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল-বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, কোষাধ্যক্ষ মোসা: ফিরোজা বেগম-রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন-হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, দপ্তর সম্পাদক সাজ্জাদ আলী-রাজশাহী কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়, প্রচার ও গণসংযোগ মোঃ নজরুল ইসলাম-সূর্যকণা উচ্চ বিদ্যালয়, সদস্যরা হলেন মোঃ সফিকুল ইসলাম-রাজশাহী কোর্ট একাডেমি, মোসা: মনোয়ারা বেগম-রিভারভিউ কালেক্টরেট স্কুল, মোসা: শিউলী খাতুন-আটকোষি উচ্চ বিদ্যালয়, নিরঞ্জন প্রামানিক-শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়।সভাপতি মোঃ সাইফুল হক তার প্রতিক্রিয়ায় বলেন” তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ দেন এবং বলেন বিগত সরকারের আমলে যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বৈষম্যের শিকার হয়েছে তাদের প্রতি সর্বোচ্চ পরিমাণে সহযোগিতার করবেন বলে আশ্বস্ত করেন। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো দুর্বল সেগুলা বিনির্মাণের জন্য তিনি সহযোগিতার আশ্বাস দেন”।সহ-সভাপতি মোঃ গাজিউর রহমান সরদার বলেন “রাজশাহী মহানগরীর এমপিও ভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সহ-সভাপতি নির্বাচিত করায় সবার কাছে কৃতজ্ঞ আমি। আমি আমার সর্বোচ্চ টা দিয়ে রাজশাহী শিক্ষানগরী কে শিক্ষা ব্যবস্থায় আরো যুগ উপযোগী বাস্তবসম্মত কর্মমুখী তথ্যপ্রযুক্তি সম্মত করে গড়ে তোলার জন্য সর্বোচ্চ আন্তরিক থাকবো। এ ব্যাপারে কাউকে বিন্দু পরিমাণ সহযোগিতার সুযোগ থাকলে আমি সঙ্গে সঙ্গে তাকে সহযোগিতা করব”।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page