২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

রাজশাহীতে নৌকা বিজয়ের কোন বিকল্প নেই বলেন- বাদশা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজেস্ব প্রতিবেদক,রাজশাহীঃ

রাজশাহীতে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকের নিয়ে মাঠ কাঁপাচ্ছেন রাজশাহী-২ আসনে ১৪ দল মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে আবারও বিজয়ী করতে রাজশাহীর মানুষ। বিপুল ভোটে বিজয় করবে।২১শে ডিসেম্বর(বৃহস্পতিবার) বিকালে নগরীর বিনোদনপুর বাজার থেকে কাজলা গেট পর্যন্ত গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ঘন্টাব্যাপী চলা এই গণসংযোগে স্থানীয় এলাকার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেন, ছাত্র জীবন থেকেই আমি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জন্য লড়াই-সংগ্রাম করেছি। রাজশাহীর মানুষ সবসময় আমাকে রাজনৈতিক ভাবে সমর্থন করেছে। ২০০৮ সালে এই শহরের মানুষ আমাকে ভোট দিয়ে যে গুরু দায়িত্ব অর্পণ করেছিল; তা আমি সততার সঙ্গে পালনের চেষ্টা করেছি। এই আসন থেকে নির্বাচিত হয়ে এর আগে সংসদে গিয়ে আমার থেকে বেশি কেউ কথা বলেনি। আমি আমার দলের বা নিজের কথা যতটা না বলেছি; তার চেয়ে বেশি বলেছি রাজশাহীর মানুষের কথা। তারই ফলশ্রুতিতে আজকের রাজশাহী। জননেত্রী শেখ হাসিনা রাজশাহীবাসীর সঙ্গে আছেন। আমরাও আছি। মনে রাখতে হবে, রাজশাহীর কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে‌ এখানে নৌকা প্রতীককে বিজয়ী করা ছাড়া আর কোন বিকল্প নেই।আবারও নির্বাচিত হলে রাজশাহীকে সমৃদ্ধ নগরীতে পরিণত করার আশ্বাস দিয়ে বর্ষিয়ান এই রাজনীতিক বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে কাগজে কলমের শিক্ষানগরীকে প্রকৃত শিক্ষানগরীতে পরিণত করেছি। জননেত্রী শেখ হাসিনার সরকার এ বিষয়ে আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে। রাজশাহীর সঙ্গে ঢাকার বিমান যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ছিল। আমি এমপি নির্বাচিত হওয়ার পর সরকারের সহযোগিতায় এটি চালু করেছি। এখন আমরা অনেকেই স্বাচ্ছন্দের সঙ্গে খুব অল্প সময়েই বিমানে করে ঢাকায় পৌঁছে যেতে পারি। রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্প ধ্বংসের মুখে ঠেলে দেয়া হয়েছিল। সেটিকেও রক্ষা করে ফের রাজশাহীর ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করেছি। সরকারের সুদৃষ্টি থাকলে আগামীতে রেশম শিল্প হয়তো আলাদাভাবে ঘুরে দাঁড়াবে। রাজশাহীর সঙ্গে রেলপথের উন্নয়ন হয়েছে। সড়কপথের উন্নয়ন হয়েছে। এমন অনেক অর্জনের কথা বলা যাবে যার কারণে পুরোপুরিভাবে রাজশাহী নগরী ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।‌গণসংযোগকালে এমপি ফজলে হোসেন বাদশার সঙ্গে বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ‌ সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page