১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

রাজশাহীতে ডিবি পরিচয়ে সম্পর্ক, কফিতে ওষুধ মিশিয়ে নারীর সর্বস্ব লুটপাট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,প্রতিনিধি >>> রাজশাহীর বাগমারায় দুই নারীকে কফিতে ওষুধ মিশিয়ে অচেতন করে মালামাল লুটের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুই জোড়া নুপুর উদ্ধার করা গেলেও অন্যান্য মালামাল উদ্ধার হয়নি।গ্রেপ্তারকৃরা হলেন: তৌহিদুল ইসলাম (২৪), তানোরের আড়াদিঘি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে, এবং মশিউর রহমান (২৩), কালনা গ্রামের এরশাদ আলীর ছেলে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, প্রতারিত নারীদের একজন রূপা খাতুন, চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত। রূপার বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বান্দাই খাঁড়া গ্রামে। গ্রেফতার তৌহিদুল ডিবি পুলিশ পরিচয়ে রূপার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন।ফেসবুকের মাধ্যমে রূপা খাতুনের সঙ্গে পরিচয় হয় তৌহিদের। তিনি ‘কষ্টের জীবন’ নামে আইডি খুলে রূপার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর ২০ অক্টোবর তৌহিদুল তার সহযোগী মশিউরকে সঙ্গে নিয়ে রূপা ও তার খালাতো বোনকে বাগমারার ভবানীগঞ্জ বাজারে ডেকে নিয়ে যান।দুই নারীকে চাইনিজ খাবার ও কফি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মার্কেটের পাঁচতলা চাইনিজ রেস্টুরেন্টে নেওয়া হয়। সেখানে বসে থাকার কিছুক্ষণের মধ্যেই দুই নারী অচেতন হয়ে পড়েন। প্রতারকরা তাদের মোবাইল ফোন ও সোনার গহনা লুট করে পালিয়ে যান। অচেতন অবস্থায় দুই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।২৪ অক্টোবর প্রতারিত নারীরা বাগমারা থানায় মামলা দায়ের করেন। পুলিশ অনুসন্ধান করে ফেসবুক ও অন্যান্য মাধ্যমে দুই প্রতারককে শনাক্ত করে এবং শনিবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।প্রতারিত নারী জানিয়েছেন, তাদের দুইটি মোবাইল ফোন, সোনার গহনা ও দুই জোড়া নুপুর লুট করা হয়েছে।পুলিশের বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “গ্রেপ্তার দুই প্রতারকের কাছ থেকে এক জোড়া নুপুর ছাড়া অন্যান্য মালামাল উদ্ধার হয়নি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page