১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় মেহেদি হাসান (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি >>> মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের হেনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের মেহেদি হাসান উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মো. রিয়াজুদ্দিন এর ছেলে এবং আহত আব্দুর রাজ্জাক উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের হাবিবুর রহমান ছেলে।জানা যায়, নিহত মেহেদি হাসান ও আহত আব্দুর রাজ্জাক দুজনই ব্রিটিশ আমেরিকান টোবাকো (বিএটি) কোম্পানির কর্মী। মেহেদি হাসান ভ্যানচালক হিসেবে এএসআর পদে এবং আব্দুর রাজ্জাক এসআর পদে কর্মরত ছিলেন।তারা পাংশা থেকে পণ্য ডেলিভারির উদ্দেশ্যে মাছপাড়া এলাকায় যাওয়া পথে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হেনা মোড় এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা কুষ্টিয়া গামী একটি দ্রুতগামী ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেহেদি হাসানকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাক বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এঘটনায় পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রাখা রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে তাদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দুর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page