২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইমা পরিবহনে কাছে জিম্মি পরিবহন যাত্রী , হয়রানি ও ভোগান্তির শিকার দক্ষিণবঙ্গের শত শত যাত্রী দুর্দশা দেখার কেউ নেই বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং, ১৫ সদস্যের পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হলেন বান্দরবানের  সাচিং প্রু জেরী নগনগরকান্দায় সৈয়দা সাজেদা চৌধুরীর স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার খাতা দেখলেন শিক্ষক-পিয়ন-অফিস সহকারী! ভোলার দৌলতখানে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে দুই বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী ঘরোয়া ফুটবলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা: ২৫ আগস্ট কি শুরু হবে মৌসুম? ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর
আন্তর্জাতিক:
শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ
     
             

রাজবাড়ীতে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আরিফ বাহিনীর দুই সদস্য গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি >>> উদ্ধার বিদেশি রিভলভার, শটগান, অ্যামুনিশন ও ইলেকট্রিক শক মেশিন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ও উদয়পুর ইউনিয়নে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী আরিফ বাহিনীর প্রধানসহ দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (৬ জানুয়ারি ২০২৫) ভোর আড়াইটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর ক্যাম্পের একটি দল লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।অভিযানকালে বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের মোঃ আরিফ খান (৫০), পিতা—মৃত হাবিবুর রহমান খান এবং উদয়পুর ইউনিয়নের গাবলা গ্রামের মোঃ লিটু খান (৪০), পিতা—মৃত আকমল খানের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলভার (মেড ইন জার্মানি), একটি তাজা রিভলভার অ্যামুনিশন, একটি ওয়ান শুটার গান, সাতটি ওয়ান শুটার অ্যামুনিশন, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি ভরা কেরু মদের বোতল, পাঁচটি খালি মদের বোতল, একটি চাকু, দুটি চাইনিজ কুড়াল, দুটি হাসুয়া, দুটি হকি স্টিক, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ও দুটি বাটন মোবাইল।স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ বাহিনী কিছুদিন আগে ওই এলাকার অন্তত ১৩টি পরিবারের ওপর হামলা চালায়। তাদের ভয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছিল। এ ঘটনায় এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়।অভিযান শেষে সকাল ৬টা ৫০ মিনিটে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল রাজবাড়ী সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ইমা পরিবহনে কাছে জিম্মি পরিবহন যাত্রী , হয়রানি ও ভোগান্তির শিকার দক্ষিণবঙ্গের শত শত যাত্রী দুর্দশা দেখার কেউ নেই
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং, ১৫ সদস্যের পরিষদ পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হলেন বান্দরবানের  সাচিং প্রু জেরী
নগনগরকান্দায় সৈয়দা সাজেদা চৌধুরীর স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার খাতা দেখলেন শিক্ষক-পিয়ন-অফিস সহকারী!
যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ
চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার
জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন
কিশোরগঞ্জে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

You cannot copy content of this page