১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রাজবাড়ীতে পুকুর থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি >>> জানাযায়,(২৬ মে) সকাল ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামের চান্দু শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এ বিষয়ে, চান্দু শেখের স্ত্রী ছালেহা বেগম বলেন, ‘আমাদের বাড়ির সামনের পুকুরটিতে শুধু আমরা পাট জাগ দেই। এছাড়া সারাবছর পুকুরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এখনও পুকুরটি কচুরিপানায় ভরা রয়েছে। সকাল ৮ টার দিকে আমার বোন আলেয়া বেগম পুকুর পাড়ে পেঁপে গাছ থেকে পেঁপে পাড়তে যায়। এ সময় সে পুকুরে কচুরিপানার মধ্যে মরদেহ ভাসতে দেখে আমাকে ডাক দেয়। আমি দৌড়ে গিয়ে মরদেহটি দেখে এলাকার লোকজনকে ডাক দেই। পরে এলাকার লোকজন থানায় খবর দেন।’তিনি বলেন, ‘মরদেহটি আমরা চিনি না। কোনো দুর্গন্ধও পাইনি। আমার স্বামী একজন কৃষক, পুলিশ তাকে ধরে নিয়ে গেছে।’স্থানীয়রা বলছেন, মরদেহটি যাতে চিনতে না পারা যায়, এজন্য মুখ এসিড অথবা আগুন দিয়ে পোড়ানো রয়েছে।তবে পুলিশ জানায়, মরদেহটি ৬ থেকে ৭ দিন ধরে পুকুরে পড়ে ছিল। ফলে মুখের অংশ পচে কালো হয়ে গেছে।রাজবাড়ী সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাসেল মোল্লা বলেন, ‘সকালে বিলনয়াবাদ গ্রামের চান্দু শেখের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর। এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করছি মরদেহটি ৬ থেকে ৭ দিন ধরে পুকুরে পড়ে ছিল। যে কারণে মরদেহের মুখের অংশ পচে কালো হয়ে গেছে। মরদেহটি মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তির হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।’তিনি আরও বলেন, ‘মরদেহের পরিচয় শনাক্তের জন্যে ফরিদপুর থেকে সিআইডির ক্রাইমসিন এসেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page