৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সচেতনতায় এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাঙ্গুনিয়া প্রভাবশালীদের দাপটে অচল সড়ক, ভোগান্তিতে সাধারণ মানুষ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এস. এ. নয়ন রাঙ্গুনিয়া প্রতিনিধি >>> অল্প বৃষ্টি হলেই যেন রূপ বদলায় উত্তর রাঙ্গুনিয়ার গুরুত্বপূর্ণ ডিসি সড়ক। পাকা সড়ক মুহূর্তেই পরিণত হয় কাদামাটির মেঠো পথে। ফলে প্রতিদিনের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ছেন হাজারো পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালক।মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে সামান্য বৃষ্টিতেই উত্তর রাঙ্গুনিয়ার সোনারগাঁও রাস্তার মাথা থেকে রাণীরহাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। সড়কের বিভিন্ন স্থানে পিচ্ছিল কাদায় গাড়ি আটকে যায়, কয়েকটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখেও পড়ে।স্থানীয়দের অভিযোগ, মূলত মাটি বহনকারী ট্রাক ও ডাম্পার থেকেই এই দুরবস্থার সৃষ্টি। এসব যানবাহন অবৈধভাবে পাহাড় ও কৃষিজমি কেটে মাটি সংগ্রহ করে ইটভাটা ও বিভিন্ন ভরাট কাজে ব্যবহার করছে। পথে চলার সময় গাড়ি থেকে মাটি পড়ে সড়কের উপর জমে থাকে। বৃষ্টি হলেই তা কাদায় পরিণত হয়ে পুরো রাস্তা বিপজ্জনক করে তোলে।এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক বাসিন্দা বলেন, “সড়কটা এখন আর সড়ক নেই, কাদা আর গর্তে ভরা এক যন্ত্রণার নাম। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।”যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং প্রভাবশালী একটি মহল প্রশাসন ও থানা পুলিশকে ‘ম্যানেজ’ করেই অবাধে মাটি পরিবহন চালিয়ে যাচ্ছে।একজন সিএনজি চালক বলেন, “গাড়ি নিয়ে বের হলে ভয় লাগে। কখন কোথায় পিছলে দুর্ঘটনা হবে বলা যায় না। যাত্রী তুলতেও সমস্যা হচ্ছে।”এদিকে সচেতন মহল বলছে, দ্রুত অবৈধ মাটি কাটা ও পরিবহন বন্ধ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। একই সঙ্গে সড়কটি দ্রুত সংস্কার এবং নিয়মিত তদারকির দাবি জানান তারা।স্থানীয়দের দাবি, এই গুরুত্বপূর্ণ সড়কটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এলাকার অর্থনীতি ও দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page