২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয় নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী ম্যাকাই টেস্ট জয় প্রতিশোধ নয়, বরং আত্মসম্মানের লড়াই ছিল: প্যাট কামিন্স ইরানের প্রতিরোধ ও ঐক্যে বিশ্ব বিস্মিত: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ কুতুবদিয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত রাজশাহীতে মা-ভাইকে বটি দিয়ে কুপিয়ে জখম
আন্তর্জাতিক:
ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
     
             

রাঙ্গুনিয়ায় ফ্রি চিকিৎসা সেবা পেল দুই হাজার মানুষ_

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মীর জাহেদ রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের যৌথ উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯ টা থেকে উপজেলার রাজানগর বগাবিলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।এর মধ্য দিয়ে এক মাসে উত্তর রাঙ্গুনিয়া (লালানগর),নিশ্চিন্তাপুর (হোসনাবাদ) এবং বগাবিলি(রাজানগর) ইউনিয়ন সহ মোট তিন ক্যাম্পে প্রায় ৫ হাজারের অধিক মানুষকে সেবা প্রদান করা হয়েছে।ক্যাম্পে পার্কভিউ ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালের প্রায় ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং ফ্রিতে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।আয়োজকরা জানান, রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ও অসহায়, দুস্হ মানুষের মানসম্মত চিকিৎসা ও ওষুধ সেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এটিএম রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের, পার্কভিউ ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের কর্মকর্তাবৃন্দ।দিনব্যাপী এ সেবা কার্যক্রমে স্থানীয় জনগণের মাঝে এক অভূতপূর্ব সাড়া পাওয়া যায়।দিনব্যাপী ফ্রি এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page