১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

রাঙ্গুনিয়ায় পৃথক ঘটনায় স্কুল ছাত্রীসহ দুজনের মর্মান্তিক মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের  ট্টগ্রামের চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে ডুবে নাবিলা আকতার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নাবিলা ওই গ্রামের মো. এনামুল হকের মেয়ে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুরে ফুফুর সঙ্গে গোসলে নামলে নাবিলাসহ একপর্যায়ে উভয়ে তলিয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নাবিলাকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।এদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুরুন্নবী (৪২) নামের পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকায় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতির উপব্যবস্থাপক জুয়েল দাশ নিশ্চিত করেছেন। তিনি বলেন, সঞ্চালন লাইনে কাজ করার আগে কার্যালয়কে অবহিত করে বিদ্যুৎ-সংযোগ বন্ধ করতে হয়। সেটি না করার কারণে মো. নুরুন্নবী বিদ্যুৎস্পৃষ্ট হন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page