১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাবার মৃত্যুশোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, তবে হারল ইন্টার মিয়ামি মার্কিন উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে
আন্তর্জাতিক:
ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা
     
             

রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর মিতু হত্যার আসামি কালু গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুবিন বিন সোলাইমান,নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম >>>চাঞ্চল্যকর এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি খাইরুল ইসলাম কালুকে ৮ বছর পর গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।শুক্রবার (২ জুন) রাত ২টার দিকে নগরীর আকবর শাহ থানার ৯নং ওয়ার্ডে বেলতলীঘোনা নামক এলাকা থেকে কালুকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর শনিবার (৩ জুন) সকালে তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাঙ্গুনিয়া থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী।গ্রেপ্তারকৃত খায়রুল ইসলাম কালু রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদিউদ্দিন তালুকদার বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার নাঈমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, আসামি কালু বিভিন্ন ছদ্মবেশ নিয়ে গত ৮ বছর ধরে গ্রেফতার এড়াতে সক্ষম হয়েছিলেন। সর্বশেষ শুক্রবার (২ জুন) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। তিনি আকবর শাহ এলাকায় একটি ভবনে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।তিনি আরও বলেন, আসামি কালু চাঞ্চল্যকর সাবেক এসপি পত্নী মিতু হত্যার কিলিং মিশনে অংশ নেওয়া আরেক আসামি মুসার সহযোগী ছিলেন। মোটরসাইকেল থেকে মিতুকে লক্ষ্য করে গুলি করেছিলেন সে। পলাতক কালুকে গ্রেফতারে পরোয়ানার পাশাপাশি বিদেশযাত্রা ঠেকাতে তার পাসপোর্ট জব্দের আদেশ দিয়েছিলেন আদালত।রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মিল্কী বলেন, কালুর বিরুদ্ধে মিতু হত্যা মামলা ছাড়াও ২০১২ সালে রাঙ্গুনিয়া থানার পুলিশের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় পলাতক আসামি ছিলেন কালু।উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন মাহমুদা খানম মিতু। ঘটনার পরদিন জঙ্গি সংশ্লিষ্টতা দাবি করে বাবুল আক্তার নিজেই বাদী হয়ে নগরীর পাচলাইশ থানায় মামলা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page