১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রাঙ্গুনিয়ায় উম্মে হাবিবার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মীর জাহেদ রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি >>> রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী উম্মে হাবিবা তানহা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আজ গতকাল ১৭ এপ্রিল সকাল ১১টায় বিদ্যালয়ের সামনে ২০২২ সালের (এস এস সি) শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি অত্র বিদ্যালয়ের ফটক থেকে শুরু করে ধামাইরহাট বাজার প্রদক্ষিন করে বিদ্যালয়ে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, তানহা মেধাবী ছাত্রী ছিল,সে কখনো আত্নহত্যা করতে পারেনা। খুনিরা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে খুনকে ভিন্ন ভাবে প্রবাহিত করার হীন ষড়যন্ত্রে লিপ্ত। তাই তানহা হত্যার সুষ্ঠু বিচার দাবীতে আমাদের বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন। প্রশাসনের দায়িত্বশীলদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরো বলেন তানহা খুনের মূলরহস্য তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের চিহ্নিত করে ফাঁসি নিশ্চিত করতে হবে।উল্লেখ্য,গত সোমবার সকাল ৯টায় উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাদেকের পাড়া হাজী জেবল হোসেনের বাড়ি থেকে এই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। উম্মে হাবিবা তানহা একই এলাকার প্রবাসী মো. মোর্শেদ আলমের স্ত্রী। তানহার বাড়ি উপজেলার লালানগর ১নং ওয়ার্ড বাঙ্গাজীর বাড়ি এলাকার মো. সিরাজের মেয়ে।স্হানীয়দের কাছ থেকে জানা যায় গত দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিলো। এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে সোমবার রাতেই দাফন করা হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে এবং প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page