১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্টাফ রিপোর্টার >>> ১১ মে-২০২৫ রবিবার সকাল ৮টায় মহাকারুনিক তথাগত সম্যক সম্বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৬৯ বুদ্ধাব্দ উপলক্ষে রাঙামাটি শহরের তবলছড়ি মিনিষ্টারিয়াল ক্লাব থেকে রাঙামটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পর্যন্ত বৌদ্ধ ধর্মীয় মাঙ্গলিক শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।বৌদ্ধ ধর্মীয় মাঙ্গলিক শোভা যাত্রাটি উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।এসময় রাঙামাটি জোন কমান্ডার লে. কর্ণেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ্ চৌধুরী এসইউপি, পিএসসি, আনসার ও ভিডিপি রাঙামাটি জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন বিপিএম, রাঙামাটি রিজিয়নের জিটুআই মেজর মো. আসফিকুর রহমান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা, রাঙামাটি জেলা যুব দলের সাধারন সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুণাপাল থেরো, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম সামশুল আলম, শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহ্বায়ক নির্মল বড়ুয়া মিলন,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের অরুপ মুৎসুদ্দী, রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার আহবায়ক কমিটির আহবায়ক ত্রিদিব বড়ুয়া টিপু, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের জিনপদ বড়ুয়া, রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সদস্যরা, রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকারা, বৌদ্ধ ধর্মীয় কির্তনীয়া দল এবং রাঙামাটিতে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর ৩ শতাধিক নারী-পুরুষ,শিশু-কিশোরা জাতীয় পতাকা, বৌদ্ধ ধর্মীয় পাতাকা হাতে নিয়ে ঢাক-ঢোল বাজিয়ে বৌদ্ধ ধর্মীয় মাঙ্গলিক শোভা যাত্রায় অংশ গ্রহন করেন।রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার প্রাঙ্গনে সকাল ৯টায় অনুষ্ঠানের ২য় পর্বে মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙামাটি জোন কমান্ডার লে. কর্ণেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ্ চৌধুরী এসইউপি, পিএসসি, জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন পুলিশ সুপার, আনসার ও ভিডিপি রাঙামাটি জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন বিপিএম ।স্বাগত বক্তব্য রাখেন শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ আহ্বায়ক নির্মল বড়ুয়া মিলন, শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক তপন কান্তি বড়ুয়া, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম সামশুল আলম, সিপিবি রাঙামাটি জেলা কমিটির সংগঠক সৈকত রঞ্জন চৌধুরী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা, রাঙামাটি জেলা বিএনপির পক্ষে বক্তব্য রাখেন জেলা যুব দলের সাধারন সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম,বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার আহবায়ক কমিটির আহবায়ক ত্রিদিব বড়ুয়া টিপু।আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ,হিন্দু বৌদ্ধ খৃষ্টিান ঐক্য পরিষদ, রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, জেলায় কর্মরত অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক,রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সদস, রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের পূণ্যার্থীরা উপস্থিত ছিলন।উল্লেখ্য, ৯, ১০ ও ১১ মে-২০২৫ ইংরেজি তারিখ বৌদ্ধ বিহারের শীর্ষে বৌদ্ধ ধর্মের ও জাতীয় পতাকা উত্তলন, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, বুদ্ধ পূজা, ত্রিপিটকের বক্তব্য পাঠ করা, অর্থপূর্ণ ধর্মগ্রন্থ পাঠ করে দলগত ধ্যানের অনুষ্ঠান, শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, ধর্মীয় সংগিত প্রতিযোগিতা, ধর্মীয় সূত্র পাঠ প্রতিযোগিতা, বৌদ্ধ ধর্মীয় মাঙ্গলিক শোভা যাত্রা, বুদ্ধের জীবন নিয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও আগত পূণ্যার্থীদের দুপুরের আহার গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page