২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাউজানে র‌্যাবের অভিযান পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন কদলপুর এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। বুধবার (২৫ মার্চ) গভীর রাতে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী রাউজান থানাধীন কদলপুর ইউনিয়ন এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে কদলপুর ভোমরপাড়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মোঃ আলম (ওরফে আলম ডাকাত) এর বসতবাড়ির পাশে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে আলম ডাকাতের বাড়ির পশ্চিম পাশের একটি ঝোপের ভেতর থেকে লাল রঙের টিস্যু কাপড়ের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় নিম্নলিখিত সরঞ্জামগুলো জব্দ করা হয় -১টি দেশীয় তৈরি রিভলবার,২ রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page