১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

রাউজানের যুবককে বায়েজিদে গুলি করে হত্যা, ১ শিশু আহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রাম মহানগরের বায়েজিদ এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে গুলিতে হাসান রাজু(২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় সন্ত্রাসীদের এলোপাতারি গুলিতে রেশমি আক্তার (১১) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। শিশু রেশমির চোখে গুলি লেগেছে। ৭ মে(বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টার দিকে বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটে।নিহত রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর গ্রামে। তিনি চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় তার বড় বোনের বাসায় বেড়াতে এসে হত্যাকান্ডের শিকার হন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।অন্যদিকে, গুলিবিদ্ধ শিশু রেশমি আক্তারকে রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে নিহত হাসান রাজু কয়েক দিন আগে রাউজান থেকে রৌফাবাদে তার বড় বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। হঠাৎ ৪-৫ জন মুখোশধারী যুবক সিএনজি অটোরিকশায় এসে তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।গুলিবিদ্ধ শিশু রেশমির বড় ভাই ফয়সাল আহম্মেদ জানান, রেশমি দোকানে যাওয়ার সময় এলাকায় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী গোলাগুলি শুরু করে। এ সময় একটি গুলি তার চোখে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়।রেশমি আক্তার বায়েজিদ থানাধীন রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকার বাসিন্দা রিয়াজ আহমেদ ও সাবেরা বেগমের মেয়ে।রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রৌফাবাদ বাঁশবাড়িয়া বিহারি কলোনির একটি বাসার সামনে রক্তের দাগ ছড়িয়ে রয়েছে। আশপাশে উৎসুক মানুষের ভিড় জমে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।সম্প্রতি রাউজানে সংঘটিত একটি হত্যাকাণ্ডের পর রাজু গত ৩ মে বড় বোন রুমা আক্তারের বাসায় আত্মগোপন করে ছিলেন বলে জানা গেছে। রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই এই খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন নিহতের পরিবারের সদস্যরা।রাজুর বড় বোন রুমা আক্তার বলেন, ‘আমার ভাই পেশায় একজন দিন মজুর, তার সঙ্গে কারো কোন বিরোধ ছিলনা। চার দিন আগে এখানে আমার বাসায় বেড়াতে এসেছিল। কেন তাকে এভাবে হত্যা করা হলো?’পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতা বা রাজনৈতিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। উল্লেখ্য যে, গত ২৬ এপ্রিল রাউজানে এক যুবদল কর্মী হত্যাকাণ্ডে রাজু অভিযুক্ত ছিলেন বলে পুলিশের সূত্রে জানা গেছে।ঘটনাস্থলে উপস্থিত মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ বলেছেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। কী কী কারণে এই হত্যাকাণ্ড সেটা তদন্ত করে দেখা হচ্ছে।’বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page