মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
সামনে আসিতেছে রমজান
প্রস্তুতি নাও মুসলমান।
খোদা তায়ালায় খুশি রাখো
খাঁটি হউক যেন ঈমান।
দিব রোযা পড়বো সালাত
দিব যে আরো যাকাত।
সিজদা দিয়ে খোদার কাছে
চাইবো যেন দিন রাত।
কবুল করো সবার ইবাদত
তুমি সবার যেন রব।
তুমি ছাড়াই নাই ‘কেহ আর
তুমি সর্বশক্তিমান সব।
খোদা রহমত করো মালিক
সব রোযা রাখতে পারি।
ইসলামের পথে চলে সবাই
ঈমান যেন হয় ভারি।
ইসলামের পথে চলে সবার
ঈমানী মৃত্যু যেন হয়।
সর্বশক্তিমান মালিক তুমিই
পাশে থাকে সবসময়।


মন্তব্য