২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক সমাজ গড়ার সংস্কারক হিসেবে কাজ করেছেন-বিভাগীয় কমিশনার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির চেতনা,মেধা ও মননে চিরভাস্বর। শুধু সাহিত্যই নয়,প্রতিটি শাখায় ছিলো তাঁর পদচারণা। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি বা লেখক হিসেবে বিশ্বে সমাদৃত ছিলেন না, তিনি আধুনিক সমাজ গড়ার সংস্কারক হিসেবে কাজ করেছেন। শিশুদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ চিন্তা ছিলো। তিনি শিশুদের নিয়ে বেশি লেখালেখি করতেন। কবি রবীন্দ্রীনাথ অসংখ্য গান, কবিতা রচনা করেছেন। আজ ৮ মে বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা ঃ রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা প্রশাসনর অনুষ্ঠানের আয়োজন কেেরন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তিনি জমিদার পরিবারের সন্তার হয়েও জমিদারের পক্ষে না থেকে প্রজাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। তিনি বলতেন, জমিদার ও প্রজাদের সম্পর্ক থাকবে মানবীয় সম্পর্ক। জমিদার পরিবারের সন্তান হয়েও তিনি সমাজের অসহায় গরীব মানুষকে স্বাবলম্বী করে তুলতে সমাজ সংস্কারক হিসেবে গরীব মানুষগুলোকে গ্রæপে বিভক্ত করে সমবায় সমিতি গঠন করেন। তিনিই সর্বপ্রথম ব্যক্তি যিনি ক্ষুদ্র্ঋন প্রথা চালু করে সমাজের অসহায় মানুষদের স্বাবলম্বী করে তুলতে কাজ করেন।বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরেআলম মিনা বলেন, কবিগুরু রবীন্দ্র নাথে এমন কোন বিষয় নেই যে বিষয়ে আলোচনা করে শেষ করা যাবে। তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাঁর ভাবনা ছিল অসীম। কবিগুরু বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র।সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য অবদান রয়েছে। মানুষের মুক্তির দর্শনই ছিল তাঁর দর্শন। কবি বিশ্বাস করতেন বিশ্ব মানবতায়। প্রকৃতি ও মানবপ্রেমী কবি মানবকল্যাণে দাতব্য চিকিৎসালয় ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অইেশ জনহিতৈষী কাজ করেছিলেন। কবির আদর্শ-উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ ও দেশ বিনির্মাণ হবে।বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী জীবনদর্শন, মানবতাবাদ,অসাম্প্রদায়িক চেতনাকে সমাজে প্রতিষ্ঠা ও রবীন্দ্র চর্চাকে সর্বস্তরে ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page