১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

রংপুরে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুর ইসলাম নোবেল,ষ্টাফ রিপোর্টার,রিপোর্টার রংপুর >>> জুলাই সনদের ঘোষনা ব্যতিত এদেশে যখন নির্বাচনের তারিখ ঘোষনা হয় এবং জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যরা সম্মান পায়না, তখন হতাশ হই। এমন মন্তব্য করেছেন রংপুরের জুলাই যোদ্ধারা।৫ আগস্ট মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবার, আহত ও সম্মুখসারির যোদ্ধাদের নিয়ে সম্মিলন ও দোয়া মাহফিলে জুলাই যোদ্ধাদের কন্ঠে উচ্চারিত হয় নানা অবহেলা ও বিচার বিলম্বের কথা। এসময় শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেনের সহ শহীদ পরিবার, আহতরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসক মো. রবিউল ফয়সাল এবং পুলিশ সুপার মো. আবু সাঈম উপস্থিত ছিলেন। এর আগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ নগরীর পাবলিক লাইব্রেরি মাঠের বিপরীতে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ।ছাড়াও বিকেল ৩টায় ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেল সাড়ে ৩টায় রংপুর জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগেও একটি মিছিল অনুষ্ঠিত হয়। রংপুর জেলা ও মহানগর বিএনপি আলোচনা সভার আয়োজন করে। সকাল সাড়ে ১১টায় শাপলা চত্বর থেকে শহীদ আবু সাঈদ চত্বর পর্যন্ত এক র‌্যালি বের করে ইসলামী ছাত্রশিবির। দুপুর আড়াইটায় টাউন হল চত্বর থেকে রংপুরের সর্বস্তরের ফ্যাসিস্টবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিজয় মিছিল বের হয়।এছাড়াও, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে: সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. শওকাত আলীর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। র‌্যালি শেষে প্রীতি খেলার আয়োজন করা হয়।বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় আতশবাজি প্রদর্শন এবং সন্ধ্যা সাড়ে ৭টায় গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জুলাই অভ্যুত্থানকে স্মরণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দিবসটি উপলক্ষে তিনটি আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page