২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রংপুরের গঙ্গাসড়ায় নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে গংগাচড়ায় বিএনপির বিক্ষোভ সাতকানিয়ায় এলাইট প্রিমিয়ার স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত উখিয়ায় সরকারি কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হারিয়ে যাচ্ছে প্রাচীন বাংলার লোকজ ঐতিহ্যের দাঁড়িপাল্লা নগরকান্দায় কোদালিয়া শহীদনগর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুর রহমানের মতবিনিময় সভা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ জানালেন ভূমি কর্মকর্তা অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তিতে দেশসেরা চট্টগ্রাম সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা। নারীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক জ্ঞান অর্জন করতে হবে: শাহজাহান চৌধুরী এমপি হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

রংপুরের গঙ্গাসড়ায় নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে গংগাচড়ায় বিএনপির বিক্ষোভ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুর ইসলাম নোবেল স্টাফ রিপোর্টার;

‎পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের গংগাচড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ডাকবাংলো চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাকওয়া মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।গংগাচড়া উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক-১ আপেল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক-২ মিজানুর রহমান লুলু।এ ছাড়া বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, কোলকোন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান বেন্জু, লক্ষ্মীটারী ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।সমাবেশে মো. চাঁদ সরকার বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার কোনো সুযোগ দেওয়া হবে না। বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এসব অপচেষ্টার প্রতিবাদ জানাবে।ওয়াহেদুজ্জামান মাবু বলেন, দেশ ও জনগণের স্বার্থে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের উসকানি বা নৈরাজ্যের ফাঁদে পা না দিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকতে হবে। গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য কিংবা দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এসব অপচেষ্টার প্রতিবাদ জানানোর আহ্বান জানান তাঁরা।পরে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় এলাইট প্রিমিয়ার স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
উখিয়ায় সরকারি কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে প্রাচীন বাংলার লোকজ ঐতিহ্যের দাঁড়িপাল্লা
নগরকান্দায় কোদালিয়া শহীদনগর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুর রহমানের মতবিনিময় সভা
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ জানালেন ভূমি কর্মকর্তা
অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তিতে দেশসেরা চট্টগ্রাম
সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা।
নারীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক জ্ঞান অর্জন করতে হবে: শাহজাহান চৌধুরী এমপি

You cannot copy content of this page