২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রংপুরের খুনের আসামী রোস্তম চট্টগ্রামে র‌্যাব-৭ এর হাতে গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

রংপুরে নিজ স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে প্রকাশ্যে নির্মম ও নৃশংসভাবে কুপিয়ে একজনকে হত্যায় দায়েরকৃত মামলার একমাত্র খুনী আসামীকে মামলা রুজু হওয়ার ৩৬ ঘন্টার মধ্যে চট্টগ্রামে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। গ্রেফতার হওয়া আসামী মোঃ রুস্তম আলী সরকার (৫০), পিতা- মৃত গণি সরকার, সাং- চুতরা ফকিরাপাড়া, থানা- পীরগঞ্জ, জেলা-রংপুর।১৯ সেপ্টেম্বর’২৩ ইং মঙ্গলবার রাতে ‌সুনিদ্দৃষ্ঠ অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৭ এর আভিযানিক একটি টীম চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ফ্রিপোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে খুনের মামলার আসামী রুস্তম আলীকে গ্রেফতার করে।ঘটনার বিবরনে প্রকাশঃ আসামী রুস্তম আলী কতৃক নিহত ভিকটিম মোস্তাফিজুর রহমান (৪৮) পেশায় একজন কৃষক এবং তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন সতরা ফকিরাপাড়া এলাকার বাসিন্দা। ধৃত আসামী রুস্তম আলী সরকার নিহত ভিকটিমের প্রতিবেশি। রুস্তম আলী সরকারের স্ত্রী’র সাথে নিহত ভিকটিমের অবৈধ সম্পর্ক আছে বলে দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছিল রুস্তম আলী সরকার। এ বিষয় নিয়ে গত ১৬ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ সকালে রংপুরের পীরগঞ্জের স্থানীয় একটি মুদির দোকানের সামনে ভিকটিম মোস্তাফিজুর রহমানের সহিত রুস্তম আলী সরকারের বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে রুস্তম আলী সরকার গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ রাত আনুমানিক ২১৩০ ঘটিকায় মোস্তাফিজুর রহমানের বাড়ি যাওয়ায় রাস্তার পাশে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওঁৎ পেতে থাকে। পরবর্তীতে মোস্তাফিজুর রহমান বাজার থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাইসাইকেল যোগে রওনা হলে রাত আনুমানিক ২২৩০ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হলে তখন রুস্তম আলী সরকার তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মোস্তাফিজুর রহমানের শরীরে বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করলে মোস্তাফিজুর রহমান রক্তাক্ত ও গুরুত্বর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। সে সময় রাস্তা দিয়ে অন্যান্য লোক আসতে দেখে রুস্তম আলী সরকার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশে-পাশের লোকজনের সহযোগীতায় রক্তাক্ত ও গুরুত্বর জখম অবস্থায় মোস্তাফিজুর রহমান’কে তাৎক্ষণিক পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মোস্তাফিজুর রহমান’কে মৃত ঘোষণা করেন।উক্ত মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় নিহত ভিকটিমের ছেলে বাদী হয়ে গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ রংপুর জেলার পীরগঞ্জ থানায় ঘাতক রুস্তম আলী সরকার’কে একমাত্র আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-২৫, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ, ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০। মামলা রুজু হওয়ার পর রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক র‌্যাব-৭ চট্টগ্রাম বিশেষ সংবাদে জানতে পারে উক্ত আসামী চট্টগ্রাম এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ভিকটিমের পরিবার আসামীকে গ্রেফতারে জন্য র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি আবেদন দাখিল করলে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার আসামী চট্টগ্রাম মহনগরীর ইপিজেড থানাধীন প্রি পোর্ট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রুস্তম আলী সরকার (৫০), পিতা- মৃত গণি সরকার, সাং- চুতরা ফকিরাপাড়া, থানা- পীরগঞ্জ, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামী এবং সে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহনগরীর ইপিজেড থানাধীন প্রি পোর্ট এলাকায় আত্মগোপন করেছিল। গ্রেফতারকৃত আসামী রুস্তম আলীকে র‌্যাব-৭ আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page