১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

যারা নাশকতা করবে তাদের বাংলাদেশের রাজনীতিতে আর কোন ঠাঁই হবে না ————আযম খান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাংগাইল) প্রতিনিধি >>> বিএনপি ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, যারা নাশকতা করবে বাংলাদেশের রাজনীতিতে তাদের আর কোন ঠাঁই হবে না। লক ডাউনের কথা বলে অনিশ্চয়তা তৈরীর পাঁয়তারা এবং নাশকতা করা জনগণ আর দেখতে চায় না। এখন জনগণ দেশের উন্নয়নের স্বার্থে রাজনীতি দেখতে চায়, দেশের উন্নয়নের স্বার্থে গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার এবং গণতন্ত্র ও মানবাধিকার দেখতে চায়।‎শুক্রবার (১৪ নভেম্বর) বেলা এগারো টায় সখিপুর উপজেলার আড়াই পাড়া গ্রামে দুর্ঘটনায় আহত অটো চালককে আর্থিক সহায়তা প্রদান করতে গিয়ে বিএনপি ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আহমেদ আযম খান এসব কথা বলেন।এ সময় আরও উপস্থিত ছিলেন- সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, উপজেলা বিএনপি’র সমাজসেবা সম্পাদক দেলোয়ার হোসেন, কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সিকদার , উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমূখ। আহমেদ আযম খান আরও বলেন, নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে অনিশ্চয়তা ছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণের পর সে অনিশ্চয়তা কেটে গেছে। তার ভাষনে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। দেশের সকল রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়ে গেছে। পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে এবং সমস্ত প্রশাসন গুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ-জাপা এবং ১৪ দল নির্বাচনে না এলে কাদের সিদ্দিকী নির্বাচনে আসবেন না এমন প্রশ্নের জবাবে আযম খান বলেন, নির্বাচন সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত আছে, এখন কোন ব্যক্তি বা এক ব্যক্তির একদল এরকম দল যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনে কোন প্রভাব পড়বে না বরং তারা জনগণের কাছ থেকেই হারিয়ে যাবে। আমি মনে করি নির্বাচনে যে সকল রাজনৈতিক দল আসবে সেই সকল রাজনৈতিক দল নিয়েই আমরা নির্বাচনে যাব। জনগণ ভোট দিবে, জনগণের ভোটের মধ্য দিয়েই জয়-পরাজয় নির্ধারিত হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page