২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ জন আহত ২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক :

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন মৃত্যুবরণ করেছেন এবং আহত হয়েছেন দুইজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।শনিবার ২০ই জানুয়ারি সকাল ১১ টা ১৫ মিনিটের দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের অন্তর্গত সইপাড়া গ্রামস্থ্য মসজিদ সংলগ্ন রাজশাহী টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঘটনাস্থলে উপজেলার রায়ঘাটি ইউপির বড়াইল গ্রামের মৃত সাধনের ছেলে ভ্যান চালক সিরাজ উদ্দিন (৫৫) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল্লাহ (১০) মৃত্যুবরণ করেছে। অপরদিকে আব্দুল্লাহ এর পিতা আব্দুল কুদ্দুস এবং বোন নাফিসা (১৪) নামক দুইজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা প্রথমে তাদেরকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন বলে জানা গেছে।সরজমিনে গিয়ে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল ১১:১৫ মিনিটের দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের অন্তর্গত সইপাড়া গ্রামস্থ্য মসজিদ সংলগ্ন রাজশাহী টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলার বড়াইল গ্রামের মৃত সাধনের ছেলে সিরাজ উদ্দিন তার ভ্যানযোগে একই পরিবারের মৃত আবু তালেবের ছেলে মোঃ আব্দুল কুদ্দুস (৪০) এবং আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল্লাহ (১০) এবং মেয়ে মোছাঃ নাফিসা আক্তার (১৪) কে মোহনপুর হতে নিজ বাড়ির উদ্যোশ্যে যাওয়ার পথে উপরোক্ত ঘটনাস্থলে পৌঁছা মাত্রই আত্রাই টু রাজশাহী গামী রাফিউল নামক একটি যাত্রীবাহী বাস যার রেজিস্ট্রেশন নং জ-১১-০০৫০ অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় উক্ত চার্জার ভ্যানকে সজোরে ধাক্কা মারলে এই সড়ক দুর্ঘটনা ঘটে।এ বিষয়ে মোহনপুর থানার তদন্ত ওসি আছের আলী বলেন, ঘটনার পরপরই ঘাতক-বাসটিকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page