২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মোবাইল জার্নালিজমের গুরুত্ব অপরিসীম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>>  বর্তমান সময়ে মোবাইল জার্নালিজম এর গুরুত্ব অপরিসীম।কারণ গণমাধ্যমের ধরণ পরিবর্তন হওয়ায় মোবাইল জার্নালিজমের পরিধি বিস্তৃতি হচ্ছে বলে মন্তব্য করেছেন আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকার।আজ শুক্রবার (৩১ মে) পিআইবি’র সেমিনার কক্ষে তিনদিনব্যাপী সাংবাদিকদের জন্য মোবাইল জার্নালিজম ট্রেনিংয়ের সমাপনে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।প্রধান অতিথি বলেন,গণমাধ্যমের পরিবর্তনের দিগন্ত অনেক বিস্তৃতি।কারন অনলাইন, অডিও, ভিডিও সবকিছুই এক প্ল্যাটফর্মে দেখার সুযোগ করে দিয়েছে তথ্য প্রযুক্তি। তাই তথ্য প্রযুক্তিতে দক্ষতার কোন বিকল্প নেই।বিভুরঞ্জন আরোও বলেন,অপসাংবাদিকতা,উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করা,ভুল সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকা একজন গণমাধ্যমকর্মীর প্রধান দায়িত্ব। তাই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করতে হবে সাংবাদিকদের।অনুষ্ঠানের সভাপ্রধান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ( পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ তথ্য প্রযুক্তির সঙ্গে সংবাদকর্মীদের খাপ খাওয়ানোর উপর জোর দেন।তিনি বলেন,দক্ষতার বিকল্প কিছু নেই। তাই বর্তমান প্রযুক্তি আয়ত্ত্ব করা একজন সাংবাদিকের অন্যতম দায়িত্ব।প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর প্রশিক্ষক(চলতি দায়িত্ব) মোহাম্মদ শাহ আলমের সমন্বয়ে ২৮ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page