১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

মোটরসাইকেলের ট্যাংক থেকে ৭ কেজি রুপার গহনা উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন,চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>

চুয়াডাঙ্গার দামুড়হুদায় চোরাচালানের সময় অভিযান চালিয়ে ৭ কেজি ওজনের বিভিন্ন ধরনের রূপার গহনা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি মোটরসাইকেল দর্শনা সীমান্ত এলাকা থেকে চুয়াডাঙ্গার দিকে আসতে দেখে তাকে থামতে সংকেত দেওয়া হয়। তখন চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ট্যাংকের ভেতর থেকে ৭ কেজি ওজনের রূপার গহনা উদ্ধার করা হয়। উদ্ধার করা রূপার গহনার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা রূপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page