১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

মোংলা- রামপাল সংসদীয় আসনে প্রার্থী পরিবর্তন চায় তৃণমূলের জনগণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):

মোংলা-রামপাল (বাগেরহাট-০৩আসনে) নৌকার নতুন প্রার্থী দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন স্থানীয় সম্ভাব্য চার মনোনয়ন প্রত্যাশী প্রার্থী। বক্তব্যে তারা বলেন, তাদের ৪জনের মধ্যে একজনকে প্রার্থী দেয়া হলে নৌকা জিতবে। এছাড়া অন্য কেউকে নৌকা দেয়া হলে এখানে অর্থাৎ মোংলা-রামপালের নদীতে সেই নৌকা চলবেনা। তাতে নৌকার ভরা ডুবি হবে। তাই নৌকার মাঝি পাল্টাতে হবে।সোমবার (২৮আগষ্ট) বিকেল ৫টায় মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে কৃষকলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকসভায় বক্তারা এসব কথা বলেন। সভার শুরুতে বক্তব্য রাখেন, বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাঈদ, মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আবু হানিফ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতি চিত্র নায়ক শাকিল খাঁন। এই চারজন দীর্ঘ দিন ধরে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে আসছেন। এদের মধ্যে চিত্র নায়ক শাকিল খাঁন, শেখ আবু সাঈদ, শেখ আবু হানিফের বাড়ী রামপালে আর ইদ্রিস আলী ইজারদারের বাড়ী মোংলায়।মোংলা উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভার এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, বাগেরহাট জেলা পরিষদের সদস্য (মোংলা) আব্দুল জলিল শিকদার, মোংলা ও রামপালের ১৬জনের মধ্যে ৮জন ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।এদিকে শোকসভার এ আলোচনা সভা ছাপিয়ে যায় নির্বাচনী বিশাল জনসভায়। মোংলা-রামপালের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকের সরব উপস্থিতিতে এ সভায় সম্ভাব্য প্রার্থী শেখ আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ আবু হানিফ ও চিত্র নায়ক শাকিল খাঁন এ সময় বলেন, আগষ্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার শোককে শক্তিতে রুপান্তরিত করতে হবে। তাছাড়া আসছে নির্বাচনে প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহবাণ জানান। এ সময় এই আসনের প্রার্থী পরিবর্তনের ডাক দেন তারা। বর্তমান যিনি সংসদ সদস্য আছেন তাকে আবারো মনোনয়ন দেয়া হলে নিশ্চিত পরাজিত হবেন, উল্লেখ করে তাদের মধ্যে একজনকে প্রার্থী দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান তারা। এই চার সম্ভাব্য প্রার্থী বিগত নির্বাচনেও প্রার্থী হতে আলাদা আলাদা প্রচারণা চালালেও এবার একই মঞ্চে উঠেছেন।সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page