৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

মোংলায় ২কোটি টাকার জমি দুই প্রতারকের কব্জায় !

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> প্রতারণা করে বিধবা এক নারীর ১একর ২০শতক কৃষি জমি নিজেদের কব্জায় দখলে নেওয়ার অভিযোগ উঠেছে মোংলার চিহ্নিত দালাল ফরাজি আলম ও গাউছ ফকিরের বিরুদ্ধে।ওই জমি বিক্রি করে দেওয়ার নামে এই দুই দালাল কৌশলে জাল জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেয়।মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ও কাপালিরমাঠ এলাকার জমি ফিরে পেতে আদালতের শরনাপন্ন হন বিধবা নারী রেনুয়ারা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে ওই দালাল চক্রটি।মঙ্গলবার (৯জুলাই) দুপুর ১২টায় মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভূক্তভোগী রেনুয়ারা বেগমের মেয়ে নাসরুম আলম এই অভিযোগ করেন।সাংবাদিকদের এ সময় তিনি বলেন,তার মায়ের নামে প্রয়াত বাবা পেয়ার আহম্মেদের দেয়া ১একর ২০শতক কৃষি জমি দীর্ঘদিন দিগরাজ এলাকায় পড়ে থাকে।পরে টাকার প্রয়োজন হলে দিগরাজ এলাকার বুড়িরডাঙ্গা ও কাপালিরমাঠ মৌজার এই জমিটি বিক্রির উদ্যোগ নেয় তার মা।এজন্য এলাকার চিহ্নিত জমি বিক্রির দালাল ফরাজি আলম ওরফে হাজী আলম ও গাউছ ফকিরের সাথে তার মা কথা বলেন।পরে তার মা রেনুয়ারা বেগম তাদের কথা মতো গত ২০২৩সালের ১১ ও ২৮ ডিসেম্বর ৩১২০ এবং ৩২৫৭ দাগের জমিটি সেল পাওয়ার রেজিস্ট্রি করে দেয়।কিন্তু এই দুই দালাল তার মায়ের সরলতার সুযোগ নিয়ে জাল জালিয়াতির মাধ্যমে ভূয়া কাগজপত্র করে নিজেদের নামে ওই জমিটি দলিল করে নেয়।প্রতারণার এই খবর জানতে পেরে পরে তার মা বাগেরহাটের যুগ্ন জেলা জজ আদালতে সেল পাওয়ার বাতিলের দেওয়ানি ৯/২৪ মামলা করেন।এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন দুই প্রতারক দালাল ফরাজি আলম ও গাউছ ফকির।বিভিন্নভাবে তার মাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে সাংবাদিকদের উল্লেখ করেন ভুক্তভোগী রেনুয়ারা বেগমের মেয়ে নাসরুম আলম।এ বিষয়েনজমির দালাল গাউছ ফকিরের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।তবে অপর দালাল ফরাজি আলম এ বিষয় অস্বীকার করে বলেন,তার মাধ্যমে রেনুয়ারা বেগম জনৈক মাহমুদ হাসান ও সারাফাত হাসান শাকিল নামে দুই ব্যক্তিকে এই জমি সেল পাওয়ার দেয়।এই দুই ব্যক্তির কাছ থেকে তিনি সাড়ে ৫শতক,গাউছ ফকির ৫১শতক এবং সেলিম মোল্লার নামে এক ব্যক্তি সাড়ে ৫শতক জমি কিনে নেয়।তাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেন ফরাজি আলম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page