১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

মোংলায় মাছ ধরার ঘাট দখলে বাঁধা দেয়ায় নারী জেলেকে মেরে রক্তাক্ত জখম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি >>> মোংলায় মাছ ধরার ঘাট দখলে বাঁধা দেয়ায় এক নারী জেলেকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করেছেন প্রতিবেশী প্রতিপক্ষ গ্রুপ। আহত নারী জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।মোংলা থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুর্শিদা বেগম (৪০) পশুর নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু তার সেই মাছ ধরার ঘাটে লোলুপ দৃষ্টি পড়ে প্রতিবেশী জাফর ব্যাপারী (৪০)। বেশ কিছুদিন ধরে মুর্শিদার ওই মাছ ধরার ঘাট দখলে নিতে নানা ধরনের অপতৎপরতা শুরু করেন জাফর। এনিয়ে কয়েক দফায় ঝগড়া বিবাদের ঘটনাও ঘটে। কিন্তু মঙ্গলবার দুপুর ১২টার দিকে জাফর ও তার স্ত্রী লাকী বেগম মুর্শিদাকে ঘাট থেকে উঠয়ে দিয়ে সেটি (ঘাট) দখলের চেষ্টা করেন। এতে মুর্শিদা বাঁধা দিলে তাকে জাফর ও জাফরের স্ত্রী মিলে বেদম মারপিট করেন। পরে মুর্শিদার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে জাফর ও তার স্ত্রী সটকে পড়েন। পরে দুপুরেই স্থানীয়রা আহত নারী জেলে মুর্শিদাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পরে বিকেলে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মুর্শিদা বেগম। এদিকে থানায় অভিযোগ দেয়ায় মুর্শিদার স্বামী রিয়াদ মুন্সীকে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন জাফর গং। রিয়াদ মুন্সি বলেন, আমার স্ত্রীকে (মুর্শিদা) কে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দেয়ায় বিকেল থেকে জাফর ও তার অন্যান্য লোকজন নানা ধরণের ভয়ভীতি দিচ্ছেন আমাকে। আমিও এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।এ বিষয়ে জাফরের মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page