৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ ভাতা ও ঋণ মেলা সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মোংলায় ভ্যান চালক নিহত আল আমিন হত্যার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি শোকসভায়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):

মোংলা পোর্ট পৌরসভার মামার ঘাটে ভ্যান চালক আলআমিন (৪৫)কে কিল-ঘুষি মেরে ঘটনাস্থলেই হত্যা করেন বখাটে যুবক হেলাল ভূইয়া (২৪) গত ২৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর হেলাল ভূঁইয়া এলাকা থেকে পালিয়ে গেলেও পুলিশ তথ্য-প্রযুক্তির মাধ্যমে পলাতক আসামির অবস্থান নির্ণয় করে অভিযানে নামে এবং তাকে গ্ৰেফতার করে জেলহাজতে পাঠায়। নিহত আল-আমিনের স্মরনে শোকসভা দোয়া মাহফিল ও আর্থিক সহায়তা প্রদানের জন্য মোংলাপোর্ট পৌরসভার ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ১০৪৮ উদ্যোগে শুক্রবার ১০নভেম্বর বিকালে রিমঝিম সিনেমা হলের সামনে শোক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভ্যানরিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি শেখ ইদ্রিস আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিমে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী, পৌর শ্রমিক লীগের সভাপতি ফিরোজ শাহ,ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ খোকন ,ঘাট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা, মাঝিমাল্লা ট্রেড ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন,ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক, সাবেক জয়েন্ট সেক্রেটারি আলমগীর হোসেন, সদস্য সচিব আবদুস সোবহান সহ অন্যান্যরা এসময় বক্তারা বলেন ভ্যান চালক আল আমিনের নৃশংস হত্যাকাণ্ড মেনে নেয়া যায় না। আমারা এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি ও ফাশি চাই। আল-আমিন এর মত আর কেউ যাতে এভাবে নৃশংস হামলার শিকার না হয় এজন্য সবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় থাকতে হবে। বক্তারা আরো বলেন আল-আমিনের রেখে যাওয়া স্ত্রী ও অবুঝ দুটি কন্যা সন্তানের জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা নিহতের পরিবারের কথা চিন্তা করে সব সময় পাশে থাকবো। এ সময় উপস্থিত সকল ভ্যান রিক্সা ইউনিয়নের সদস্য কর্তিক নগদ বিশ হাজার টাকা নিহত আল-আমিনের পরিবারের কাছে তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে নিহতের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page