৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মোংলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রতিনিধি মোংলা (বাগেরহাট) >>> মোংলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ সেপ্টেম্বর সকাল দশটায় পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে বের হওয়া এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, শাহজাহান ফকির, বাবলু ভূইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, সহ-সভানেত্রী বেবী রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল সাব্বির, বিএনপি নেতা জসিম উদ্দিন, আঃ সালাম ব্যাপারী, আঃ রাজ্জাক, মোঃ সোহাগ ও নাজমুল ইসলাম মানিক।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। কারণ মামলার বিবরণের ঘটনাস্থলে তিনি আদৌ উপস্থিত ছিলেন না। তিনি এ কর্মকাণ্ডের সাথে কোনভাবেই জড়িত নন। তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানীর উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে। আমরা এ মিথ্যা এ মামলা প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছি।উল্লেখ্য, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খন্দকার তুরানুজ্জামান তার বড় ভাই খন্দকার নুর আহমেদ তারেকের উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-০৬ এ নালিশী দরখাস্ত করেন। তার প্রেক্ষিতে আদালত মোংলা থানাকে এ সংক্রান্ত মামলা রেকর্ডের নির্দেশ দেন। যার প্রেক্ষিতে শুক্রবার (৫সেপ্টেম্বর) মোংলা থানায় মামলা দায়ের হয়।এ মামলায় মাহবুবুর রহমান মানিককে ১ নম্বর আসামী করা হয়েছে। এছাড়া মামলায় ২, ৩ ও ৪ নম্বর আসামীরা মাহবুবুর রহমান মানিকের ভাই।মাহবুব রহমান মানিক বলেন, যে ঘটনায় আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সে ঘটনার স্থলে আমি উপস্থিত ছিলাম না। শুধু তাই নয়, গত একমাসেও বাদী পক্ষের কারো সাথে আমার কোন দেখা সাক্ষাৎও হয়নি। অহেতুক রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানী করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, বাগেরহাট আদালতের নির্দেশে থানায় মামলা রেকর্ড হয়েছে, আমি আদালতের নির্দেশনা বাস্তবায়ন করেছি মাত্র।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page