২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

মোংলায় নিখোঁজের ২৯ ঘন্টা পর জেলের লাশ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> বঙ্গবন্ধু,মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় লাইটার জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে নিখোঁজ জেলে মহিদুল শেখ (২৫) লাশ ২৯ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।মৃত জেলে মহিদুল শেখ উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের রশিদ শেখের ছেলে।নিহত মহিদুল শেখের ১০ মাসের ও ২বছরের দুটি ছেলে সন্তান রয়েছে।নিহত মহিদুল শেখের পরিবারে বইছে শোকের মাতম।শুক্রবার (২৮ জুন) সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের মাদ্রাসা রোড এলাকার নদীর পশ্চিম পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।লাশ খুঁজতে থাকা উলুবুনিয়ার এক বাসিন্দা জানান, আমরা ৪টি ট্রলার নিয়ে মহিদুলকে খুঁজতে থাকি।২টি ট্রলার রামপালের দিকে আর ২টি ট্রলার মোংলার দিকে খুঁজতে থাকি। এমন সময় বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে লাশটি ভাসতে দেখি।পরে নৌ পুলিশ ও আমরা লাশটি উদ্ধার করি।মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন,সকালে মাদ্রাসা রোডের পশ্চিম দিকের মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে ভেসে উঠে লাশটি।নিহতের ভাই মহিদুলের লাশ শনাক্ত করেন। পরে পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়না তদন্তের জন্য বাগেরহাট প্রেরণ করা হয়েছে ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) ভোর রাত ৪টার দিকে মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় এলপিজি পরিবহনকারী একটি জাহাজের পাখার সাথে দঁড়ি পেচিয়ে ট্রলারটি ডুবে যায়।ওই সময় ট্রলারে থাকা জেলে তারিকুল সাঁতরিয়ে কুলে উঠতে পারলেও নিখোঁজ হন মহিদুল শেখ। নিখোঁজের সন্ধানে তল্লাশী অভিযান চালান থানা পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার ২৮জুন সকাল ৯টায় মহিদুল শেখের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page