৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

মোংলায় দলাদলি নিয়ে যুবদল কর্মীর শরীর ঝলসে দিলেন বিএনপি নেতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> মোংলায় তুচ্ছ ঘটনায় গরম পানি ঢেলে যুবদল কর্মীর শরীর ঝলসে দিয়েছেন এক বিএনপি নেতা।শুধু শরীরই ঝলসে দেননি,বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন তাকে।আহত ওই যুবদল কর্মী এখন হাসপাতালে কাতরাচ্ছেন।প্রভাবশালী বিএনপি নেতার হুমকি-ধমকি ও ভয়ভীতিতে থানায় অভিযোগ দিতে পারছেন না আহতের পরিবার।আহত যুবদল কর্মী রতন হাওলাদারের (৩০) স্ত্রী তানিয়া বেগম জানান,উপজেলার মিঠাখালী ইউনিয়নের চটেরহাট বাজার সংলগ্ন দোয়ারীজারা এলাকার যুবদল কর্মী রতন হাওলাদারের উপর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অতর্কিত হামলা চালান সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা এলাকার বিএনপি নেতা ফরিদ শেখ (৬০) ওরফে আগা ফরিদ গং।এ সময় ফরিদ ও তার ভাইপো সুজন (৩৮) ও ভাই রিয়াজ (৩৮) খোনকারেরবেড় এলাকার সবুরের চায়ের দোকানের চায়ের কেতলি এনে গরম পানি দিয়ে রতনের শরীর ঝলসে দেন।এতে রতন আর্তনাদ শুরু করলে তাকে বেধড়ক মারপিট করতে থাকেন ফরিদ গং।নির্যাতনের এক পর্যায়ে রতন অজ্ঞান হয়ে পড়লে তারা মারধরে ক্ষ্যান্ত হন।পরে খবর পেয়ে তার পরিবার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।এখন হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছেন টাইলস মিস্ত্রী রতন।রতনের স্ত্রী তানিয়া বলেন,ফরিদ গংয়ের ভয়ে তারা থানায় অভিযোগও দিতে পারছেন না।তিনি আরো বলেন, আমার স্বামী বিএনপির এক পক্ষের সমর্থক ও ফরিদ গং অন্য আরেক পক্ষের সমর্থক।এই দলাদলি নিয়েই মুলত এ ঘটনা ঘটিয়েছে ফরিদ গং।এ বিষয়ে বিএনপি নেতা (থানা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক) ফরিদ শেখ বলেন,আমি, আমার ভাই ও ভাইপো কেউই রতনকে মারধর করিনি,স্থানীয় জনগণে তাকে মারধর করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page