২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চা-শ্রমিকদের বঞ্চনার গল্পে অন্য এক সাফা কবির আসছে প্রিয়াংকা পালের নতুন গান হৃদয় ছুঁয়ে যাওয়ার অপেক্ষা লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য বাঁশখালীতে মৎস্য অফিসের হানা ১ টন মাছসহ ট্রলার জব্দ সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

মোংলায় তুচ্ছ ঘটনায় হামলা,নারীসহ আহত ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> তুচ্ছ ঘটনায় মোংলায় এক নারী ইউপি সদস্যের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে।এতে নারীসহ তিনজন রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।গত ২৯জুন বেলা সাড়ে ১১টার এ হামলার ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।অভিযোগের সূত্রে জানা যায়,গত ২৯জুন মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের বসত বাড়ির কাঠের গোলায় জ্বালানি কাঠ উঠাচ্ছিলেন ঝুনু দাস।ওই সময় একই এলাকার শ্যামল দাসের ছেলে সুমন দাস তার ছোট দেবর তাপসকে গালিগালাজ করে। এ সময় তাকে গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে দেবর তাপসের চোখের ওপর ধারালো দা দিয়ে কোপ দিয়ে জখম করে সুমন দাস।এ সময় ঝুনু দাসের স্বামী ঠাকুর দাস ও দেবর তাপস দাসের স্ত্রী কবিতা দাস ঠেকাতে এলে তাদেরকেও লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে সুমন দাসের বাবা শ্যামল দাস।পরে প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে ঝুনু দাসের স্বামী ঠাকুর দাস (৬০),দেবর তাপস দাস (৪৫) ও তার স্ত্রী কবিতা দাস (৪০) কে আহত অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করান।পরে এ বিষয়ে সুমন দাস (২৬) ও তার বাবা শ্যামল দাস (৫২) কে আসামী করে থানায় এজাহার দিয়েছেন হামলার শিকার পরিবার।ঝুনু দাস সাংবাদিকদের অভিযোগ করে বলেন,এই হামলার নেতৃত্বে ছিলেন চিলা ইউনিয়নের সংরক্ষিত ১,২,ও ৩ নং ওয়ার্ডের সদস্য শিপ্রা হালদার।এই ইউপি সদস্য উস্কানী দিয়ে তাদের ওপর হামলা চালান।এ বিষয়ে ইউপি সদস্য শিপ্রা হালদারের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।এদিকে মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন,এ বিষয়ে তদন্তের পর সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page