৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

মোংলায় জাহাজ থেকে পাচার হওয়া বিদেশী রংয়ের চালান আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

মোংলা বন্দর কেন্দ্রিক গড়ে ওঠা সংঘবদ্ধ চোরাচালান চক্র আবারো বেপরোয়া হয়ে উঠেছে। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গড়ে ওঠা এ চক্রের চিহ্নিত সদস্য বন্দরে আগত বিভিন্ন বিদেশী জাহাজ, ড্রেজিং মেশিন ও লাইটার কার্গোসহ নানান নৌযান থেকে বিভিন্ন মূল্যবান পণ্য চোরাচালানের মাধ্যমে পাচার করে এনে তা দেশের বিভিন্নস্থানে পাচার করছে। মোংলা থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এক অভিযান চালিয়ে বিদেশী জাহাজ থেকে চোরাচালানের মাধ্যমে নামিয়ে আনা রংয়ের একটি বড় ধরনের চালান আটক করেছে। এ সময় চোরাচালান চক্রের হোতা শহরতলীর কানাইনগরের মৃত ইসমাইল ফকিরের ছেলে মোঃ হাশেম ফকির (৫০) কে হাতেনাতে গ্রেফতার করলেও তার অপরসঙ্গী একই এলাকার ইউপি মেম্বর সুলতান হাওলাদারের ছেলে মোঃ হাসান ওরফে জাকির হাওলাদার (৩৮)সহ অজ্ঞাত আরো২/৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে নিজেদেরকে রক্ষায় প্রভাবশালী মহল প্রশাসনসহ বিভিন্ন মহলে নানা তদবির চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম জানান, গত মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের সিঙ্গাপুর মার্কেট এলাকা থেকে সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্যরা বিদেশী জাহাজ থেকে অবৈধভাবে আনা ৫৫টি কন্টেইনারে ২০লিটার করে মোট ১১০০লিটার রং ট্রাকযোগে খুলনায় পাচার করছিল। পরে গোপন সূত্রে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাচার করে আনা ওই বিদেশী রংসহ অন্য কন্টেইনারে রাখা ২০লিটার থিনার ও কিছু দাহ্য জাতীয় পদার্থ জব্দ করে। পরে এ ঘটনায় সময় চোরাচালান চক্রের হোতা শহরতলীর কানাই নগরের মৃত ইসমাইল ফকিরের ছেলে মোঃ হাশেম ফকির (৫০) কে হাতেনাতে গ্রেফতার করে বুধবার বিকেলে আদালতে প্রেরণ করে। এদিকে মামলার অপর আসামী চোরাচালান চক্রের অপর প্রভাবশালী সদস্য মোঃ হাসান ওরফে জাকির হাওলাদার (৩৮)সহ অজ্ঞাত আরো২/৩জন পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পলাতক আসামী মোঃ হাসান ওরফে জাকির হাওলাদারসহ অন্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page