২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার মূলহোতা ৪ বছর পর গ্রেফতার ডেমরা থানা বিএনপি নেতার বোনের ইন্তেকাল জানাজা শেষে দাফন সম্পন্ন হাটহাজারীতে খাল খনন কার্যক্রম পরিদর্শন কৃষি পানি ও বন্যা ব্যবস্থাপনায় নতুন আশার বার্তা পটিয়ায় ভোর রাতে সড়ক দূঘর্টনায় আহত ২১ মানবকল্যাণ ও নৈতিক সমাজ গঠনে আত্মনিয়োগের আহ্বান শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ চাটখিলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পটিয়ায় গরুচোর খ্যাতি জামাই ফারুকসহ ৪জন গ্রেপ্তার।জনমনে স্বস্তি। পানির অভাবে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে হাহাকার ৫ ইউনিটের ৪টিই বন্ধ সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক সম্পন্ন
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

মেয়াদ শেষ না হলে ইউপি সদস্যদের অপসারণ করা যাবে না’

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রাম ব্যুরো>>> জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখা।ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণের পর সদস্য পদও বাতিল করা হবে-এমন আশঙ্কায় সোমবার দুপুর ১২টায় এ স্মারকলিপি দেয়া হয়।জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ সময় মানববন্ধনও করেন অ্যাসোসিয়েশনের দেড় শতাধিক সদস্য।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।তবে এ সময় জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক একেএম গোলাম মোর্শেদ খান তা গ্রহণ করেন।মানববন্ধনে বটতলী ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ডের একজন সাধারণ সদস্য বলেন,আমরা সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়েছি।আমাদের একটাই দাবি, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অপসারণ করা যাবে না। আমরা আজকে মানববন্ধন করছি।যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়,কেন্দ্রীয় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের নির্দেশ অনুসারে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।এ বিষয়ে চন্দনাইশ ৫ নং বরমা ইউনিয়নের সদস্য জয়দেব গাঙ্গুলী বলেন,আমরা খবর পেয়েছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণের পর সদস্যদের পদও বাতিল করা হবে।কিন্তু আমরা তৃণমূল পর্যায়ের প্রতিনিধি। সকাল থেকে রাত পর্যন্ত আমরা সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছি।জনগণের ডাকে আমাদের ঘুম ভাঙে, জনগণের সমস্যা সমাধান করে আমরা ঘুমাতে যাই।তিনি আরও বলেন,এখন নির্বাচিত সরকার নেই।আগে কোনো ঘটনা ঘটলে চেয়ারম্যান-পুলিশরা ছুটে যেতেন।থানা পুলিশ এখন দায়িত্ব পালন করছে না।আমাদেরকেই সমস্যার সমাধান করতে হচ্ছে।এ অবস্থায় আমাদের অপসারণ করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page