২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বঙ্গভবনে শপথের প্রস্তুতি সম্পন্ন: শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল চলতি বছর হচ্ছে না বিপিএল, নতুন পরিকল্পনায় আগামী আসরের প্রস্তুতি বিসিবির ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপ শুভেচ্ছা সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টের আগে মুশফিক-তামিমের চোট নিয়ে আশাবাদী শান্ত নতুন মৌসুমে মোহামেডানের হাল ধরছেন স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া ২০২৭ নারী বিশ্বকাপের পর্দা উঠবে মারাকানায়, ফাইনালও হবে ঐতিহাসিক এই স্টেডিয়ামে জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর
আন্তর্জাতিক:
ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং
     
             

মেয়াদোত্তীর্ণ চসিকে ডা. শাহাদাত মেয়র থাকবেন, নাকি প্রশাসক!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান পরিষদের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আজ রোববার (২২ ফেব্রুয়ারি)। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী কোনো সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ গণনা করা হয়। সে হিসাবে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি প্রথম সভা হওয়ায় আজই বর্তমান পরিষদের মেয়াদ শেষ হচ্ছে।তবে মেয়াদ শেষ হলেও নিজের চেয়ার ছাড়তে নারাজ বর্তমান মেয়র বিএনপির চট্টগ্রাম নগর কমিটির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। এ নিয়ে নগরীর রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে আইনি বিতর্ক।মেয়রের দাবি, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯–এর ৬ নম্বর ধারা অনুযায়ী পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি পদে বহাল থাকতে পারেন। এ বিষয়ে তিনি স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলেছেন বলেও গণমাধ্যমকে জানিয়েছেন। মেয়রের ভাষ্য অনুযায়ী, মন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন না হওয়া পর্যন্ত তার ক্ষেত্রে ‘সেকশন সিক্স’ প্রযোজ্য হবে এবং প্রশাসক নিয়োগের কোনো সুযোগ নেই।১৫ বছর আগেই রুদ্ধ ফেরার পথঃআইন সংশ্লিষ্টরা বলছেন, মেয়র যে ধারার কথা বলছেন, সেটির রক্ষাকবচ অনেক আগেই বিলুপ্ত করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯–এর ৬ নম্বর ধারায় ২০১১ সালে সংশোধনী এনে মেয়াদোত্তীর্ণ পরিষদের দায়িত্ব পালনের সুযোগ বাতিল করা হয়।২০১১ সালের ১ ডিসেম্বর সরকারি গেজেটের মাধ্যমে আগের সেই শর্ত পুরোপুরি তুলে দেওয়া হয়। বর্তমানে ধারাটিতে শুধু বলা আছে—করপোরেশনের মেয়াদ হবে প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে পাঁচ বছর।আইনের পরিশিষ্ট অংশেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের সংশোধনীর মাধ্যমে আগের পরিষদের দায়িত্ব পালনের সুযোগ বিলুপ্ত হয়েছে। ফলে আইনবিদদের মতে, মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মেয়রের ক্ষমতা বিলুপ্ত হওয়ার কথা।প্রশাসক নিয়োগের নজির আছেঃচট্টগ্রাম সিটি করপোরেশনের ইতিহাসে প্রশাসক নিয়োগের উদাহরণও রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় করোনা পরিস্থিতিতে নির্বাচন স্থগিত হলে তৎকালীন মেয়র আ জ ম নাছির উদ্দিন-এর মেয়াদ শেষ হওয়ার পর ২০২০ সালের ৪ আগস্ট খোরশেদ আলম সুজন-কে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। সে সময়ও স্থানীয় সরকার আইনের বাধ্যবাধকতার কারণেই বিদায়ী মেয়রকে আর দায়িত্বে রাখা হয়নি।আইন বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতেও একই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া ছাড়া সরকারের সামনে বিকল্প নেই।প্রশাসক নিয়োগ ছাড়া উপায় নেইঃস্থানীয় সরকার আইন ২০০৯–এর ৬০ ধারা অনুযায়ী (২০১১ সালের সংশোধনীসহ) কোনো সিটি করপোরেশনের মেয়াদ শেষ হলে সরকার নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারে।এই বিধান অনুযায়ী, ডা. শাহাদাত হোসেনের ব্যক্তিগত ইচ্ছা বা মন্ত্রীর মৌখিক আশ্বাসের চেয়ে আইনই এখানে শক্তিশালী।তিন সিটিতে নির্বাচনের প্রস্তুতিঃমেয়াদ শেষ হওয়ার এই টানাপোড়েনের মধ্যেই চট্টগ্রামসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি প্রথম সভা হওয়ায় আজই চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হচ্ছে। আইন অনুযায়ী মেয়াদের শেষ ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।যেভাবে মেয়র হন শাহাদাতঃ২০২৪ সালের ১ অক্টোবর আদালতের রায়ে ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়।২০২১ সালের ২৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। সেখানে শাহাদাত পান ৫২ হাজার ৪৮৯ ভোট।নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তিনি ওই বছরের ২৪ ফেব্রুয়ারি মামলা করেন। তিন বছর পর আদালত মামলার রায় দিলে নির্বাচন কমিশন ২০২৪ সালের ৮ অক্টোবর তাকে মেয়র ঘোষণা করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। এরপর ১৭ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন সংশোধন করে তার মেয়র পদ নিশ্চিত করে।এখন প্রশ্ন একটাই—আইনের ব্যাখ্যা অনুযায়ী মেয়র কি থাকবেন, নাকি প্রশাসক নিয়োগ হবে? চট্টগ্রামের প্রশাসনিক ভবিষ্যৎ নির্ভর করছে সরকারের পরবর্তী সিদ্ধান্তের ওপর।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page